
বিসিবি'র চেয়ারম্যান কী জানালেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আক্রম খান বলেছেন, 'বিসিসিআইয়ের পক্ষ থেকে দিন রাতের টেস্ট খেলা নিয়ে আমাদের কাছে অনুরোধ এসেছে। পুরো বিষয়টিই আমরা ইতিবাচকভাবে দেখছি। আলোচনা করে আমরা শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দিতে চলেছি। তিন দিন আগে এই নিয়ে আমাদের কাছে চিঠি এসে পৌঁছেছে। এক-দু'দিনের মধ্য়েই আমরা এই নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে চলেছি।'

সৌরভ-বিরাট বৈঠক
বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর বিরাটের সঙ্গে বৈঠকে ভারত অধিনায়ককে দিন রাতের টেস্ট খেলা নিয়ে রাজী করান সৌরভ গঙ্গোপাধ্যায়। সভাপতি হওয়ার পর ইডেনে সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট দিন রাতের টেস্ট খেলার বিষয়ে রাজী বলে জানান মহারাজ।

দিন রাতের টেস্ট নিয়ে বরাবরই আগ্রহী সৌরভ
এর আগে বোর্ডের প্রেডিসেন্ট হয়ে ঘরোয়া ক্রিকেটে নৈশালোকে ম্যাচ আয়োজন করে চমক দিয়েছিলেন সৌরভ। এরপর বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়ে এবার ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করার বিষয়ে আগ্রহী মহারাজ।

খেলা শুরু কখন
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইডেন টেস্টে হতে পারে দিন রাতের ম্যাচ। সেক্ষেত্রে দুপুর ২ টো থেকে রাত সাড়ে নটা পর্যন্ত নৈশালোকে ম্যাচ হতে পারে। ইন্দোরে প্রথম টেস্ট শুরু ১৪ নভেম্বর। এরপর ২২ নভেম্বর থেকে শুরু ইডেন টেস্ট।


Click it and Unblock the Notifications




















