মিটল না পূজারার প্রত্য়াশা, মাইনে কমল শিখর, ভুবি, ঋদ্ধিদের! বিসিসিআই-এর চুক্তিতে কোহলিরা কে কোথায়

২০১৮-১৯ মরসুমের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই। দুর্দান্ত অস্ট্রেলিয়া সফরের পর বোর্ড সূত্রে জানা গিয়েছিল, নতুন চুক্তিতে চেতেশ্বর পূজারাকে সর্বোচ্চ গ্রেড অর্থাত 'গ্রেড এ প্লাস'-এ উন্নীত করতে চান সিওএ প্রধান বিনোদ রাই। কিন্তু কার্যক্ষেত্রে তা হল না। সেই আগের এ গ্রেডেই থেকে গেলেন পূজারা।

তবে চুক্তির তালিকায় অনেক ক্রিকেটারেরই গ্রেডেশনের অদলবদল হল। গত বছর সর্বোচ্চ গ্রেড 'এ প্লাস'-এ ছিলেন অধিনায়ক বিরাট কোহলি-সহ পাঁচ ক্রিকেটার। এবার সেই সংখ্যা কমে দাঁড়াল ৩ জনে। প্রথমবার চুক্তিবদ্ধ হয়েই এ গ্রেড পেলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ।

এক নজরে দেখে নেওয়া যাক বিসিসিআইএর ২০১৮-১৯ মরসুমের কেন্দ্রীয় চুক্তিতে কে কোন গ্রেডে থাকলেন -

গ্রেড সি

এই গ্রেডের ক্রিকেটারদের বেতন বছরে ১ কোটি টাকা। এই গ্রেডে নতুন নাম হনুমা বিহারি ও খলিল আহমেদ। এই গ্রেড থেকে কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেলেন সুরেশ রায়না, করুণ নায়ার, অক্ষর প্যাটেল, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব। দীনেশ কার্তিক ও ঋদ্ধিমান সাহা যথাক্রমে বি ও এ গ্রেড থেকে নামলেন এই গ্রেডে।

গ্রেড বি

বার্ষিক বেতন ৩ কোটি টাকা। এই গ্রেডে নতুন কোনও নাম যুক্ত হয়নি। দীনেশ কার্তিকের অবনমনের পাশাপাশি গ্রেড এ-তে উন্নীত হয়েছেন কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, ও মহম্মদ শামি।

গ্রেড এ

বার্ষিক বেতন ৫ কোটি টাকা। ঋদ্ধিমান সাহা এই গ্রেড থেকে নেমে গিয়েছেন সি গ্রেডে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিরই বাইরে চলে গিয়েছেন মুরলি বিজয়। গ্রেড এ প্লাস থেকে শিখর ধাওয়ান ও ভূবনেশ্বর কুমার নেমে গিয়েছেন গ্রেড এ-তে। নতুন সংযোজন ঋষভ পন্থ।

গ্রেড এ প্লাস

বছরে ৭ কোটি টাকা বেতনের এই এলিট গ্রুপে থাকলেন মাত্র ৩ ক্রিকেটার - বিরাট কোহলি, রোহিত শর্মা, ও জসপ্রিত বুমরা। পূজারাকে নিয়ে প্রত্যাশা থাকলেও, তা পূরণ হল না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 8, 2019, 15:12 [IST]
Other articles published on Mar 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+