
বাংলাদেশের জয় কোন পথে
দলে বিধ্বংসী ওপেনার তামিম ইকবাল নেই। এরপর নির্বাসনের কারণে বাংলাদেশ দল থেকে বাইরে তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। এরপরও ভারতের বিরুদ্ধে দারুণ লড়াইয়ে ম্যাচ জিতে নিল টাইগাররা। ভারতকে প্রথমে ১৪৮ রানের গণ্ডিতে আটকে রেখে অর্ধেক ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এরপর রান তাড়া করতে নেমে মুশফিকুরের অপরাজিত ৬০ ও সৌম্যর ৩৯ রানে ভর করে মেন ইন ব্লু-র বিরুদ্ধে প্রথম কোনও টি-টোয়েন্টি লড়াই জিতে নিল টাইগাররা।
|
শুভেচ্ছায় কী জানালেন সৌরভ
টুইটে বিসিসিআই প্রেডিসেন্ট সৌরভ লিখেছেন, 'কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ দল দারুণ খেলে জয় ছিনিয়ে নিল। প্রতিবেশি দেশকে অভিনন্দন। সেই সঙ্গে দুই দলকে দিল্লিতে ম্যাচ খেলার জন্য ধন্যবাদ জানিয়েছেন মহারাজ।

দুই দলকে দিল্লিকে ম্যাচ খেলার জন্য কী বললেন সৌরভ
প্রসঙ্গত দিল্লির দূষণের কারণে কয়েকদিন ধরেই ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জোরালো দাবি ওঠে। ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য দিল্লিতে ম্যাচ খেলায় কোনও সমস্যা নেই বলে পরিষ্কার করে দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ দল মুখে পরিবেশ দূষণ রোধক মাস্ক পরে প্রস্তুতি সারলেও দূষণের মাঝে ম্যাচ খেলা নিয়ে কোনও আপত্তি জানায়নি। এমনকী রবিবার সন্ধ্যে ম্যাচের মুহূর্তে দূষণের কারণে কোনও সমস্যাও তৈরি হয়নি।দূষণের ভ্রুকুটি উপেক্ষা করে, দিল্লিতে ম্যাচ খেলে দর্শকদের মনে রাখার মতো লড়াই উপহার দেওয়ায় দুই দলকে ধন্যবাদ দিলেন সৌরভ।


Click it and Unblock the Notifications



















