
ভারতের হার
মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানে হেরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। খেলার সবকটি বিভাগেই হরমনপ্রীত কৌরদের টেক্কা দেন আলিসা হিলিরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলেন অজিরা। জবাবে ৯৯ রানেই অল আউট হয়ে যায় ভারত।

ব্যর্থ সব বিভাগ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পুরোপুরি ব্যর্থ হয় ভারতের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং বিভাগ। শুরু থেকেই অজি ব্যাটসম্যানদের লুজ বল দিতে থাকেন দীপ্তি শর্মা, শিখা পান্ডেরা। সঙ্গে চলে মিস ফিল্ডিং ক্যাচ ফেলার বহর। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় শাফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর সম্বৃদ্ধ ভারতের ব্যাটিং লাইন আপও।

ভেঙে পড়ে ভারতীয় দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই শোচনীয় হার বরদাস্ত করতে পারেননি ভারতের মহিলা ক্রিকেটাররা। ম্যাচ শেষে দলের কনিষ্ঠ সদস্য শাফালি বর্মাকে কাঁদতে দেখা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে গলা জড়িয়ে যায় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরেরও।
|
সৌরভের বার্তা
এই বিরাট ব্যর্থতায় ওমেন ইন ব্লু-র পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে লিখেছেন, 'আসলে অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলেছে। তারা নিজেদের ছাপিয়ে গিয়েছে। খেলায় হার-জিত রয়েছে। সেটা ভারতীয় মহিলাদের মেনেও নিতে হবে।' একই সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে ভারতীয় মহিলারাও টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। একদিন এই দল বিশ্বকাপ জিতবে বলেও আশা করেছেন মহারাজ।


Click it and Unblock the Notifications
ধোনিকে কোনও স্পোশাল সুযোগ নয়, আইপিএলে পারফর্ম কর দলে ঢোক! স্পষ্ট বার্তা!


















