রবি শাস্ত্রীর আগে ইডেনের পিচ দেখলেন উৎসাহী সৌরভ গঙ্গোপাধ্যায়, বিস্তারিত জেনে নিন

বুধবার বিকেলে বাংলাদেশের অনুশীলন শেষ হতেই মহারাজকীয় ঢঙে ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় পা রাখেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করে হাঁটতে হাঁটতে সোজা চলে যান অতি গুরুত্বপূর্ণ বাইশ গজের দিকে। কথা বলেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। তারপর ফের ড্রেসিংরুমে দিকে পা বাড়ান মহারাজ।

ঠিক এরপরেই ইডেন গার্ডেন্সে অনুশীলনে নামে ভারতীয় ক্রিকেট দল। সঙ্গে কোচ রবি শাস্ত্রী। অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আগে পিচ দেখতে চলে যান তিনি। দিন-রাতের টেস্টের জন্য কীভাবে তৈরি হয়েছে বাইশ গজ, তা ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছ থেকে জেনেও নেন তাঁরা। এরপর এক গাল সন্তুষ্টির হাসি নিয়ে অনুশীলনে ফিরে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক ও হেড কোচ।

বিষয়টি জানাজানি হতেই ফিঁসফাঁস, তবে কী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হবেন না বলেই পরে ইডেনের পিচ পরিদর্শনে নামলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তবে কী দুই রথির সম্পর্ক এখনও জোড়া লাগেনি, সে প্রশ্নও ঘোরাফেরা করতে শুরু করেছে ক্রিকেট মহলে। যদিও সিএবি-র তরফে সৌরভ-শাস্ত্রী সংঘাত সংঘাত নিয়ে মুখ খোলা হয়নি। বিষয়টি ততটা গুরুত্ব দিয়েও দেখছে না তারা।

সিএবি সূত্রে খবর, মঙ্গলবার মুম্বই গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি কলকাতায় ফেরেন। বিকেলেই তিনি ইডেন গার্ডেন্সে, দেশের প্রথম দিন-রাতের টেস্টের জন্য পিচ দেখতে পৌঁছে যান । সূত্রের খবর, ইডেন গার্ডেন্সের সবুজ ঘাসে ভরা পিচ দেখে খুশি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গোলাপি বলের টেস্ট নিয়ে তিনি উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন মহারাজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 20, 2019, 17:59 [IST]
Other articles published on Nov 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+