
কী কী যোগ্যতা থাকলে ভারতীয় কোচে পদের আবেদন করা যাবে
১) বয়সসীমা
ভারতীয় কোচের পদে আবেদন করতে গেলে কোচের বয়স ৬০ বছরের নিচে হতে হবে।

অভিজ্ঞতা
আন্তর্জাতিক কোনও ক্রিকেট দলকে নূন্যতম ২ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবেই কোহলিদের কোচ হওয়ার জন্য আবেদন করা যেতে পারে।

ভারতীয় দলের কোচের পদের চাকরির জন্য কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
৩০ জুলাই, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

৪) কোচ নিয়োগ কবে
অগাস্টে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবয়ান সফরে ৩টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে ও ২টি টেস্ট খেলবে ভারত। সেই সফরে ভারতীয় দলের হেড কোচ থাকছেন শাস্ত্রী। কোচিং স্টাফদেরও এই সফরে চাকরি থাকছে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজেই নতুন কোচ দায়িত্ব নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আবেদন করতে পারেন শাস্ত্রীও
চাইলে কোচের পদের জন্য নতুন করে আবেদন করতে পারেন রবি শাস্ত্রী।


Click it and Unblock the Notifications



















