
তিনটি টি-টোয়েন্টি
ভারতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। থিরুবনন্তপুরমে ৮ ডিসেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১১ ডিসেম্বর হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ভারত ও বাংলাদেশ। এরপর দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও হবে।

দল ঘোষণা কলকাতায়
দিন-রাতের টেস্ট উপলক্ষ্যে কার্যত গোটা বিসিসিআই পৌঁছে গিয়েছে কলকাতায়। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরেই। কাল অর্থাৎ বৃহস্পতিবার ঘোষণা হবে দল।

খেলবেন না রোহিত!
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ওই সিরিজে দেশকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এবার সেই রোহিতকেই বিশ্রাম দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। আইপিএল ও বিশ্বকাপ সহ টানা ৬০ ম্যাচ খেলা হিটম্যান নিজেই নির্বাচকদের কাছে বিশ্রাম চেয়েছেন বলে জানা গিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজে ভারত
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্টে পর্যুদস্ত করে ভারত। এবার ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারত সেই জয়ের অব্যাহত রাখতে পারে কিনা, সেটাই দেখার।

নজরে ধাওয়ান
দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে ঝলক দেখাতে না পারা শিখর ধাওয়ান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ধাওয়ানকে সুযোগ দেওয়া হলেও ওয়েস্ট সিরিজই তাঁর কাছে অগ্নি-পরীক্ষা হতে পারে।


Click it and Unblock the Notifications



















