কোহলি-স্মিথের প্রশংসায় স্টোকস, কী বললেন ইংল্যান্ডের অল-রাউন্ডার

বিরাট কোহলি ও স্টিভ স্মিথের ব্যাটিংয়ের মারাত্মক অনুরাগী বেন স্টোকস। ভারতের অধিনায়ক ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের ম্যাজিক ফর্ম বিশ্বকাপেও অব্যাহত থাকবে বলে মনে ইংল্যান্ডের অল-রাউন্ডার।

বেন স্টোকসের কথায়, বিরাট কোহলি ও স্টিভ স্মিথের ব্যাটিং স্টাইল ও ধারাবাহিকতার জন্য তাঁদের তিনি শ্রদ্ধা করেন। কোহলি ও স্মিথ মাঠে একে অপরের প্রতিপক্ষ ও চির শত্রু হলেও, তাঁদের প্রতিযোগিতা ও যুগলবন্দি দেখার জন্য তিনি মুখিয়ে থাকেন বলেই জানিয়েছেন স্টোকস। কোহলি ও স্মিথ যখন খেলেন, তখন তাঁর কাছে ক্রিকেট অনেক সহজ মনে হয় বলে দাবি ইংল্যান্ড অল-রাউন্ডারের। বিরাট ও স্টিভের বিরুদ্ধে খেললে অনেক কিছু শেখা যায় বলেও জানিয়েছেন বেন স্টোকস।

একই সঙ্গে বিশ্বকাপের আগে আইসিসি-র বিচারে ওয়ান ডে-তে র‌্যাঙ্কিংয়ে প্রথম হওয়া ইংল্যান্ডের সাফল্যের জন্য ধারাবাহিকতাকেই কারণ হিসেবে দেখিয়েছেন বেন স্টোকস। তাঁর দাবি, বিগত তিন বছর ধরে ধারাবাহিক ভাবে ভালো খেলে চলেছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে পাকিস্তানকে ৪-০ ফলে দুর্মুষ করাও সেই ধারাবাহিকতারই অঙ্গ বলেই জানিয়েছেন ইংল্যান্ডের অল-রাউন্ডার। জানিয়েছেন, ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 20, 2019, 20:45 [IST]
Other articles published on May 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+