বিশ্বকাপের লিগ স্তরের সেরা এগারোতে নেই বিরাট, তবে আছেন কারা?

প্রায় শেষের পথে ইংল্যান্ড বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। তারই মধ্যে দেখে নেওয়া যাক বিশ্বকাপের লিগ স্তরের পারফরম্যান্সে সেরা এগারোতে জায়গা পেলেন কারা। উল্লেখযোগ্য ভাবে সেই দলে জায়গা পাননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ওপেনে রোহিত-ওয়ার্নার

ওপেনে রোহিত-ওয়ার্নার

ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে ফেলা ভারতীয় ওপেনার রোহিত শর্মা এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান (৬৪৭) সংগ্রাহকও বটে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও এই বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করেছেন। তাই তাঁদেরই বিশ্বকাপের লিগ স্তরের সেরা ওপেনার বেছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 ফার্স্ট ডাউন সাকিব

ফার্স্ট ডাউন সাকিব

ইংল্যান্ড বিশ্বকাপে দুটি সেঞ্চুরি সহ সর্বমোট ৬০৬ রান বানানো বাংলাদেশের সাকিব আল হাসান, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলিকে হারিয়ে তিন নম্বর জায়গা দখল করেছেন।

চারে জো রুট

চারে জো রুট

২টি শতরান সহ বিশ্বকাপে ৫০০ রান বানানো ইংল্যান্ডের জো রুটকে টুর্নামেন্টের লিগ স্তরে পারফরম্যান্সের নিরিখে সেরাদের দলে জায়গা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পাঁচে কেন উইলিয়ামসন

পাঁচে কেন উইলিয়ামসন

নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ২টি সেঞ্চুরি সহ ৪৮১ রান (সেমি ফাইনালের আগে পর্যন্ত) করেন। তাই সেরাদের দলে তিনি অটোমেটিক চয়েজ।

ছয়ে বেন স্টোকস

ছয়ে বেন স্টোকস

ঘরের মাঠের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে ৩৮১ রান করার পাশাপাশি ৩৮১ রান করা অল রাউন্ডার বেন স্টোকস ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন।

সাতে অ্যালেক্স ক্যারি

সাতে অ্যালেক্স ক্যারি

মহেন্দ্র সিং ধোনি, জোস বাটলারদের মতো উইকেটরক্ষকদের হারিয়ে বিশ্বকাপের লিগ স্তরে পারফরম্য়ান্সের নিরিখে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। হলুদ জার্সিতে এখনও পর্যন্ত ৩২৯ রান সংগ্রহ করেছেন তিনি।

আটে জোফ্রা আর্চার

আটে জোফ্রা আর্চার

হোম টিম ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১৭ উইকেট নেওয়া জোফ্রা আর্চার এই সেরা একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নির্বাচিত হয়েছেন।

নয়ে মিচেল স্টার্ক

নয়ে মিচেল স্টার্ক

২০১৫-র বিশ্বকাপের থেকেও ভয়ঙ্কর ফর্মে থাকা অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ২৬ উইকেট নিয়েছেন।

দশে লোকি ফার্গুসন

দশে লোকি ফার্গুসন

নিউজিল্যান্ডের জার্সিতে ১৭ উইকেট (সেমি ফাইনালের আগে) নিয়ে এবারের বিশ্বকাপে তাক লাগিয়েছেন লোকি ফার্গুসন।

এগারোয় জসপ্রীত বুমরা

এগারোয় জসপ্রীত বুমরা

আনপ্লেয়েবেল ভারতের জসপ্রীত বুমরা এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৭ উইকেট (সেমি ফাইনালের আগে পর্যন্ত) নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 9, 2019, 16:54 [IST]
Other articles published on Jul 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+