ক্রিকেট বিশেষজ্ঞদের চোখে আইপিএলের সেরা এগারো, এক নজরে দেখে নিন

চির-শত্রু চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থ বারের জন্য আইপিএল খেতাব জিতে রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু ফাইনাল নয়, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীতা মূলক গ্রুপ লিগের ম্যাচ, ম্যানকাডিং বিতর্ক থেকে লাস্ট ওভার ফিনিস, নতুন প্রতিভার উত্থান থেকে অভিজ্ঞ খেলোয়াড়দের বিধ্বংসী পারফরম্যান্স, প্লে-অফে তুল্যমূল্য লড়াই এই মরশুমের আইপিএলকে জনপ্রিয় করেছে। গোটা টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে সেরা এগারো বেছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অধিনায়ক বাছা হয়েছে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকেই।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

আইপিএলে মাত্র ১২টি ম্যাচ খেলে ৭৯.২০ গড়ে ৬৯২ রান করে কমলা টুপি জেতা সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নারকেই ওই দলের প্রথম ওপেনার বাছা হয়েছে। টুর্নামেন্টে একটি শতরান ও ৮টি অর্ধ-শতরান রয়েছে তাঁর।

কেএল রাহুল

কেএল রাহুল

সদ্য শেষ হওয়া আইপিএলের ১৪টি ম্যাচে ৫৯৩ রান করে ওয়ার্নারের পরের স্থানে থাকা কেএল রাহুলকে দলের দ্বিতীয় ওপেনার বেছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টুর্নামেন্টে একটি শতরান রয়েছে তাঁরও।

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার

১৬ ম্যাচে ৪৬৩ রান করা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আইপিএল সেরা এগারোর সহ-অধিনায়ক বাছা হয়েছে।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

১৬ ম্যাচে ৪৮৮ রান করা দিল্লি ক্যাপিটালসের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকেও এই দলে ব্যাটসম্যান হিসেবে জায়গা দেওয়া হয়েছে।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

ক্যাপ্টেন কুলের অধিনায়কত্ব ছাড়া যে এই দল অসম্পূর্ণ তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। ১৫ ম্যাচে ৪১৬ রান করা মহেন্দ্র সিং ধোনিকেই এই দলের উইকেটরক্ষকও বাছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

টুর্নামেন্টে সর্বোচ্চ ২০৪.৮১ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে ৫১০ রান করা কলকাতা নাইট রাইডার্সের জামাইকান টর্নোডো আন্দ্রে রাসেল আইপিএল এলেভেনের মাস্ট চয়েজ। গোটা টুর্নামেন্টে মোট ৫২টি ছয় মেরেছেন তিনি।

হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া

চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এবারও ভয়ঙ্কর ফর্মে থাকা হার্দিক পাণ্ডিয়া ১৬টি ম্যাচে ৪০২ রান করার পাশাপাশি ১৪টি উইকেট নিয়েছেন।

শ্রেয়স গোপাল

শ্রেয়স গোপাল

প্লে-অফে জায়গা না পাওয়া রাজস্থান রয়্যালসের সফল স্পিনার শ্রেয়স গোপালকে আইপিএলের সেরা এগারোতে জায়গা দেওয়া হয়েছে। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন শ্রেয়স।

কাগিসো রাবাদা

কাগিসো রাবাদা

১২ ম্যাচে ২৫ উইকেট নেওয়া দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেস ব্যাটারি কাগিসো রাবাদাকে এই দলের অন্যতম সদস্য বাছা হয়েছে।

জসপ্রীত বুমরা

জসপ্রীত বুমরা

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৬ ম্যাচে ১৯ উইকেট নেওয়া ভারতের বিশ্বকাপগামী দলের গুরুত্বপূর্ণ সদস্য জসপ্রীত বুমরাও রয়েছেন আইপিএল এলেভেনে।

ইমরান তাহির

ইমরান তাহির

টুর্নামেন্টের রানার্স চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য তথা ১৭ ম্যাচে ২৬ উইকেট নিয়ে বেগুনি টুপি জেতা দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের তালিকায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 14, 2019, 19:04 [IST]
Other articles published on May 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+