১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম হতে পারে মহারাজের শহরে, বিস্তারিত জানুন

ஒரு பக்கம் கோஹ்லி மறுபக்கம் மித்தாலி தென் ஆப்ரிக்காவை வச்சு செய்யும் இந்தியா- வீடியோ

২০২০ আইপিএলের নিলাম বতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহর কলকাতায়। বিসিসিআই-র একটি সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম।

১৩ তম আইপিএল

১৩ তম আইপিএল

২০০৭ থেকে শুরু হওয়া আইপিএল ২০২০ সালে ১৩তম বছরে পড়বে। ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে পারে তার নিলাম। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। পরিচিত আটটি ফ্রাঞ্চাইজিই নিলামে অংশ নেবে বলে বিসিসিআই সূত্রে খবর। নিলামের সর্বাধিক আর্থিক সীমা ৮৫ কোটি পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। গত বছরের থেকে যা তিন কোটি বেশি।

ট্রেডিং উইন্ডো

ট্রেডিং উইন্ডো

সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলের ট্রেডিং উইন্ডো এই মুহূর্তে খোলা রয়েছে। আগামী ১৪ নভেম্বর সেই প্রক্রিয়া বন্ধ হবে। তারপরেই ২০২০ আইপিএলের মিনি অকশান বা নিলাম অনুষ্ঠিত হবে বলে খবর। গত আইপিলে খরচ না হওয়া তহবিল এবারের নিলামে ব্যবহার করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি।

ফ্রাঞ্চাইজিগুলির অবশিষ্ট তহবিল

ফ্রাঞ্চাইজিগুলির অবশিষ্ট তহবিল

চেন্নাই সুপার কিংস : ৩.২ কোটি টাকা

দিল্লি ক্যাপিটলস : ৭.৭ কোটি টাকা

কিংস ইলেভেন পাঞ্জাব : ৩.৭ কোটি টাকা

কলকাতা নাইট রাইডার্স : ৬.০৫ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স : ৩.৫৫ কোটি টাকা

রাজস্থান রয়্যালস : ৭.১৫ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১.৮০ কোটি টাকা

সাইরাইজার্স হায়দরাবাদ : ৫.৩০ কোটি টাকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 1, 2019, 11:51 [IST]
Other articles published on Oct 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+