১২ মে : ফিরে দেখা মু্ম্বই ইন্ডিয়ান্সের এক বছর আগের আইপিএল জয়, ধোনিদের ১ রানে হার

IPL 2019: Delhi Vs Punjab: மொத்தமாக சரணடைந்த டெல்லி, நடந்தது என்ன?- வீடியோ

এক বছর আগের ১২ মে চতুর্থ বারের জন্য আইপিএল খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চির-প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছিলেন রোহিত শর্মারা। ফিরে দেখা সেই মুহূর্ত।

টসে জিতেছিল মুম্বই

টসে জিতেছিল মুম্বই

হায়দরাবাদে হওয়া ২০১৯ আইপিএল-র ফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিলেন রোহিত শর্মারা। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৪১ রান করেছিলেন কাইরন পোলার্ড। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন পেসার দীপক চাহার। ২টি করে উইকেট নিয়েছিলেন শার্দুল ঠাকুর ও ইমরান তাহির।

চেন্নাই সুপার কিংসের জবাব

চেন্নাই সুপার কিংসের জবাব

জবাবে শুরুটা ভালো হলেও ৩৩ রানে ওপেনার ফাফ দু প্লেসিসকে হারায় চেন্নাই সুপার কিংস। এরপর সিএসকে-র ব্যাটিং অর্ডারে ধস নামে। তবে ক্রিজের এক প্রান্ত শক্ত করে ধরে রাখেন শেন ওয়াটসন। ৫৯ বলে ৮০ রান করে তিনি আউট হন। নির্ধারিত লক্ষ্যের থেকে মাত্র ১ রান আগে থেমে যায় চেন্নাই-র ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ১টি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া, লাসিথ মালিঙ্গা ও রাহুল চাহার।

চার বার খেতাব

চার বার খেতাব

এক বছর আগের ১২ মে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই চারটি খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স।

২০২০ আইপিএল

২০২০ আইপিএল

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে ২০২০ আইপিএল। টুর্নামেন্ট সঠিক সময়ে শুরু হলে এতদিনে প্রায় প্লে-অফ শুরু হয়ে যাওয়ার কথা। তা না হওয়া এক বছর আগের আইপিএলের স্মৃতিচারণ ছাড়া ক্রিকেট প্রেমীদের কাছে আর কোনও উপায় নেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 12, 2020, 17:27 [IST]
Other articles published on May 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+