যে যে কারণের জন্য এবার আইপিএল খেতাব ধরে রাখতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

WORLD CUP 2019 : IND VS NZ | இந்திய அணியின் அரையிறுதி போட்டிக்கு இப்படி ஒரு சிக்கலா?- வீடியோ

সংযুক্ত আরব আমিরশাহীতে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স যে এবারও ফেভারিট, তা আর বলার অপেক্ষা রাখে না। কোন কোন কারণের জন্য এবারও আইপিএল খেতাব জিততে পারেন রোহিত শর্মারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

শক্তিশালী ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি

শক্তিশালী ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি

মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও রয়েছেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের মতো শক্তিশালী ভারতীয় ক্রিকেটাররা। এঁরা অনায়াসে এবারও মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন।

রোহিত শর্মার ফর্ম

রোহিত শর্মার ফর্ম

২০১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক রোহিত শর্মা (৬৪৮ রান) সাম্প্রতিককালে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ওয়ান ডে-তে ওই বছরের সর্বাধিক রান সংগ্রাহকও হয়েছিলেন হিটম্যান। একই ভাবে ২০২০-এর শুরুটা দুর্দান্ত ভাবে করলেও চোট এবং করোনা ভাইরাসের জেরে থমকে গিয়েছে রোহিতের ব্যাট। এবারের আইপিএলে হিটম্যান ফের জ্বলে উঠবেন বলে বিশ্বাস ক্রিকেট প্রেমীদের।

দুর্দান্ত বিকিকিনি

দুর্দান্ত বিকিকিনি

আইপিএলের এবারের নিলামে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার যথাক্রমে ট্রেন্ট বোল্ট ও শেরফেন রাদারফোর্ডকে দিল্লি ক্যাপিটালস থেকে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস থেকে ভারতীয় ফাস্ট বোলার ধবল কুলকার্নিকেও কিনেছে মুকেশ আম্বানির দল। অন্যদিকে অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিন ও ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইলকে দলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স মাস্টার স্ট্রোক খেলেছে বলে মনে করা হচ্ছে।

রিজার্ভ বেঞ্চও তৈরি

রিজার্ভ বেঞ্চও তৈরি

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে যেমন দক্ষ এবং শক্তিশালী ক্রিকেটারের ভিড়, তেমনই তাদের রিজার্ভ বেঞ্চও পুরোপুরি তৈরি। আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, অনুকুল রায়রা প্রথম একাদশে সুযোগ পেলে যে কোনও বিপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

আইপিএল ২০২০ : সব দলের উইকেটরক্ষকদের তালিকায় চোখ রাখা যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 28, 2020, 18:42 [IST]
Other articles published on Aug 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+