
মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি
১) অধিনায়ক রোহিত শর্মার ক্ষুরধার মস্তিষ্ক মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান শক্তি। একই সঙ্গে ব্যাটসম্যান রোহিতও মুম্বইয়ের সবচেয়ে বড় ভরসা। একাই যে কোনও ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখেন হিটম্যান।
২) প্রতি বছরের মতো এবারও মুম্বই ইন্ডিয়ান্স দলে ম্যাচ উইনার, টি-টোয়েন্টি স্পেশালিস্টদের ছড়াছড়ি। হার্দিক পান্ডিয়া, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া তাঁদের মধ্যে অন্যতম। অল-রাউন্ড পারফরম্যান্সে যাঁরা বিশেষভাবে মাহের। অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিনের অন্তর্ভূক্তি মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি আরও বাড়াতে চলেছে।
৩) জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট সম্বৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা বলে করে ক্রিকেট বিশ্ব।

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতা
চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান এবং একমাত্র দুর্বলতা তাদের স্পিন বিভাগে লুকিয়ে রয়েছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রাহুল চাহার, ক্রুনাল পান্ডিয়ারা সফলতা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে।

কোন ক্রিকেটারদের দিকে নজর
রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ক্রিস লিন, ট্রেন্ট বোল্ট।

সম্ভাব্য প্রথম একাদশ
ক্রিস লিন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট।


Click it and Unblock the Notifications



















