|
রোহিত টিঁকলেন মাত্র ২ বল
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এই মুহর্তে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। বোর্ড প্রেসিডেন্ট বনাম দক্ষিণ আফ্রিকার সেই বেসরকারী টেস্টে দলের হয়ে ওপেনিংয়ে ০ রান করে ফিরলেন হিটম্যান। প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিং করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রোহিত। প্রসঙ্গত প্রোটিয়াদের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে অধিনায়কের ভূমিকায় রয়েছেন রোহিত শর্মা।

২৭৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা
উল্লেখ্য ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় দিন ইনিংস গড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিন, ৬ উইকেট হারিয়ে ২৭৯ রান করে ইনিংস ছাড়ে প্রোটিয়াব্রিগেড। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন বাহুমা।

টেস্ট সিরিজ শুরু কবে
২ অক্টোবর থেকে বিশাখাপত্তনমে প্রথম টেস্ট শুরু। ঘরের মাঠে সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।


Click it and Unblock the Notifications



















