ভারতের স্পিন কম্বিনেশন নিয়ে উচ্ছ্বসিত ভরত অরুণ, কী বললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চিত করতে টিম ইন্ডিয়ার স্পিনাররা যে ভূমিকা পালন করেছেন, তাতে উচ্ছ্বসিত দলের বোলিং কোচ ভরত অরুণ। একই সঙ্গে মহম্মদ শামি ও উমেশ যাদবের পেস জুটিরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অরুণ।

 অশ্বিন-জাদেজার পারফরম্যান্স

অশ্বিন-জাদেজার পারফরম্যান্স

ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ওয়াশ আউট করেছে ভারত। সিরিজে দুর্দান্ত বল করেছেন টিম ইন্ডিয়ারার স্পিনাররা। প্রথম টেস্টে আট উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ম্যাচেও ৬ উইকেট নেন তামিলনাড়ুর অভিজ্ঞ স্পিনার। অন্যদিকে সিরিজে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কামাল দেখান স্পিনার তথা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

দলে এখনও কুলদীপ

দলে এখনও কুলদীপ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দাঁপিয়ে খেলছেন অশ্বিন ও জাদেজা। তাঁদের পাশে দলে ব্যাক-আপ হিসেবে মজুত আছেন চায়না ম্যান কুলদীপ যাদবও। এমন স্পিন কম্বিনেশন বহু দিন পর ভারতীয় দলে এসেছে বলে দাবি টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণের। তাঁর কথায়, এখন দলের কাছে স্পিনের বৈচিত্র আছে।

শামি-উমেশ জুটি

শামি-উমেশ জুটি

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি ও উমেশ যাদব। এই জুটি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ।

বুমরার ফেরা

বুমরার ফেরা

তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরার পিঠে অস্ত্রোপচার হবে না বলেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে বুমরা দলে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 25, 2019, 14:06 [IST]
Other articles published on Oct 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+