
ঠিক বিড়াল-ইঁদুর
অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি-র কথায়, নিজের কেরিয়ারে কিংবদন্তি শেন ওয়ার্নকে নিয়ে কার্যত ছেলেখেলা করতেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। দেখে তাঁর মনে হত বিড়াল, ইঁদুরের সঙ্গে খেলা করছে। বিশ্বের খুব কম ব্যাটসম্যানই ওয়ার্নের বিরুদ্ধে এমন দাপট দেখাতে পেরেছিলেন বলে মনে করেন লি।

রেগে যেতে ওয়ার্ন
শেন ওয়ার্নের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলে খেলার সুবাদে ব্রেট লি বলেছেন, সচিন তেন্ডুলকরকে আউট করতে না পেরে রেগেই যেতেন অজি স্পিন লেজেন্ড। কেন তিনি সচিনকে আউট করতে পারছেন না, সেই চিন্তাই ওয়ার্নের মাথায় ঘুরত বলে জানিয়েছেন লি। কখনও কখনও সেই রাগের বহিঃপ্রকাশ শেন ওয়ার্ন মাঠে কিংবা ড্রেসিংরুমে দেখিয়ে ফেলতেন বলে জানিয়েছেন ব্রেট লি।

কেন সচিন ছিলেন দুর্ভেদ্য
ব্রেট লির কথায়, বোলারের হাত দেখেই সচিন তেন্ডুলকর বুঝে যেতেন, কেমন বল আসতে চলেছে। শেন ওয়ার্নের বলও মাস্টার ব্লাস্টার অনেক আগে থেকে পড়ে ফেলতেন বলে জানিয়েছেন লি। ওয়ার্নের এক এক একটা বলের জন্য সচিন আলাদা টেকনিক প্রয়োগ করতেন বলে জানিয়েছেন প্রাক্তন অজি ফাস্ট বোলার।

চেষ্টা করতেন ওয়ার্ন
ব্রেট লি জানিয়েছেন, সচিন তেন্ডুলকরকে বোকা বানাতে মাঝে মাঝে বলের ফ্লাইটে হেরফের করতেন শেন ওয়ার্ন। কখনও আবার বল টেনে ফেলতেন। কিন্তু প্রতিবারই ওয়ার্নের কৌশল আগে থেকে পড়ে নিয়ে সচিন নিজের রণনীতি তৈরি করে নিতেন বলে জানিয়্ছেন লি।


Click it and Unblock the Notifications


















