বিরাট রান মেশিন কিন্তু সচিন সর্বকালের সেরা, বললেন লারা

যে ভাবে এগিয়ে চলেছেন বিরাট কোহলি, তাতে ওয়ান ডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন। একদিনের ক্রিকেটে ৪১টি সেঞ্চুরি ইতিমধ্যেই করে ফেলেছেন বিরাট। আর আটটি শতরান পেলে মাস্টার ব্লাস্টারকে ছুঁয়ে ফেলবেন ভারতের অধিনায়ক। ওয়ান ডে-তে সবচেয়ে কম ম্যাচ খেলে ১১ হাজার রানের মালিকও হয়েছেন বিরাট।

এগিয়ে কে? এই প্রশ্ন নিয়ে ক্রিকেট বিশ্বে যখন জোর চর্চা, ঠিক তখনই নিজের প্রিয় বন্ধু সচিন তেন্ডুলকরের হয়েই ব্যাট ধরলেন ব্রায়ান চার্লস লারা। পরিস্কার জানালেন, তাঁর দেখা বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। অন্যদিকে, বিরাট কোহলিকে রান মেশিন বলে আখ্যা দিলেন ক্রিকেটের রাজপুত্র।

ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে বিরাট কোহলিই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান, স্বীকার করেও ব্রায়ান লারা বলেছেন, সচিন তেন্ডুলকর অন্য ধরনের ক্লাস। প্রাক্তন ক্য়ারিবিয়ান লেজেন্ডের কথায়, সচিন এমন একটা সময় ক্রিকেট খেলেছেন, যে সময় শুধু দেশের মাটিতেই সফল হত ভারত। ভারতীয় ব্যাটসম্যানরাও বিদেশে বিশেষ কারিকুরি দেখাতে পারতেন না। কিন্তু সচিন সেই রীতি ভেঙে বিদেশেও প্রচুর রান করেছেন বলে জানিয়েছেন ব্রায়ান লারা।

অন্যদিকে, ওয়ান ডে ফর্ম্যাটে বিরাট কোহলির রেকর্ড ভালো হলেও, টেস্টে সচিন তেন্ডুলকরের কাছে পৌঁছনো ভারতীয় অধিনায়কের পক্ষে মুশকিল আছে বলেই মনে করেন ব্রায়ান চার্লস লারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 4, 2019, 19:10 [IST]
Other articles published on Jul 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+