ডিসেম্বরে কোন মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবেন বিরাটরা?

World cup 2019 | Ojha Controversial Tweet | ராயுடு நீக்கம் குறித்து வெளியான சர்ச்சை கருத்து!- வீடியோ

করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেট। স্থগিত হয়ে রয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এত অনিশ্চয়তার মধ্যে ডিসেম্বরে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর নিয়ে কিন্তু আশাবাদী দুই দেশের ক্রিকেট বোর্ড। শুক্রবার সেই সিরিজের সূচি প্রকাশ করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার আগে কী আভাস পাওয়া গেল, তা দেখে নেওয়া যাক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষের। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ।

বন্ধ ক্রিকেটে

বন্ধ ক্রিকেটে

করোনা ভাইরাসের জেরে দুই দেশেই জারি রয়েছে লকডাউন। ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও অস্ট্রেলিয়ায় এখনও সবকিছু স্বাভাবিক হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

এই কঠিন পরিস্থিতিতেও আগামী ডিসেম্বরে তাদের দেশে গিয়ে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলার জন্য টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যাপারে বিসিসিআই-র সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিয়মিত কথা হচ্ছে বলেও জানানো হয়েছে। শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের সূচি ঘোষণা করা হবে। তার আগে এ সংক্রান্ত এক আভাস পাওয়া গিয়েছে।

সম্ভাব্য সূচি

সম্ভাব্য সূচি

এখনও পর্যন্ত যা খবর, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেন্বর শুরু হবে এই ম্যাচ। ১১ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এটি দিন-রাতের টেস্ট বলে মনে করা হচ্ছে। তৃতীয় তথা বক্সিং ডে-র টেস্ট হবে মেলবোর্নে। রীতি মেনে শেষ তথা নতুন বছরের টেস্ট ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে বলে জানানো হয়েছে।

২০১৮-তে সিরিজ জয়

২০১৮-তে সিরিজ জয়

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। অজিদের জমিতে সেই প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। যদিও এখনও ব্রিসবনের গাবা-তে কোনও টেস্ট জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ১৯৮৮ সালের পর এই মাঠে কোনও টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। বিরাট কোহলিরা সেই হিসেব এবার ওলোট-পালোট করে দিতে পারেন কিনা, সেটাই দেখার।

ভারতীয় দলে ওপেনিং পার্টনারদের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা স্ত্রীয়ের মতো, কেন বললেন ধাওয়ান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 27, 2020, 17:52 [IST]
Other articles published on May 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+