বিশ্বকাপের সুপার স্যাটার ডে'তে জোড়া থ্রিলার ম্যাচ। শেষ ওভারে শামির হ্যাটট্রিকে সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ রানে ম্যাচ জিতেছে ভারত। একই দিনে ম্যাঞ্চেস্টারে আরও এক থ্রিলার ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারাল নিউজিল্যান্ড।
কিউয়িদের বিরুদ্ধে ২৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে শতরান হাঁকিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক কার্লোস ব্রাথওয়েট। ম্যাচের শেষ ৭ বলে ক্যারিবিয়নদের প্রয়োজন ছিল ৬ রান।
সেখানেই ৪৯ তম ওভারে নিসামের শেষ ডেলেভারিতে ছক্কা হাঁকান ব্রাথওয়েট। যদিও বাউন্ডারির সামনে বোল্টের হাতে জমা পড়েন তিনি। ক্যারিবিয়নদের শেষ উইকেট তুলে নিয়ে ওখানেই ৬ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ২৮৬ রানে।
It's 3 years later and WI still "remember the name" @irbishi. @TridentSportsX. What a match! 🌴🏏 #MenInMaroon #CWC19 #WIvNZ #ItsOurGame pic.twitter.com/5O8ErmBmm0
— Windies Cricket (@windiescricket) June 23, 2019
এর আগে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে টানা চারটি ছয় হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন। এদিন শতরান হাঁকিয়ে ক্যারিবিয়নদের আরও একবার জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। যদিও শেষরক্ষা করতে পারলেন না ব্রাথওয়েট। কার্লোসের ৮২ বলে ১০১ রানের ইনিংস সাজানো ৯টি চার ও ৫টি ছয় দিয়ে। ওয়ান ডে'তে এটাই প্রথম শতরান ব্রাথওয়েটের।
Carlos braithwate.. every World Cup needs u to keep the tournament alive .. what an innings .. well done newzealand @windiescricket
— Sourav Ganguly (@SGanguly99) June 22, 2019
২৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্রাথওয়েট ছাডা় ক্রিস গেইল রান পেয়েছেন, ৮৭ রানের দামি ইনিংস খেলেন গেইল। ইউনিভার্সাল বসের ইনিংসে রয়েছে ৮টি চার ও ৬টি ছয়।
Coming into yesterday's #WIvNZ clash, Carlos Brathwaite had an ODI batting average of 14.45. He left it having played one of the greatest knocks in @cricketworldcup history. Re-live his magnificent innings.@OPPO #BeAShotMaker#CWC19 pic.twitter.com/gwNIiqjByr
— ICC (@ICC) June 23, 2019
উল্লেখ্য এর আগে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ১৪৮ রানের ইনিংসের সুবাদে ২৯২ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই নিয়ে টানা দুই ম্যাচে শতরান করলেন কেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান হাঁকিয়েছেন উইলিয়ামসন। কেন ছাড়া রস টেলর ৬৯ রানের ইনিংস খেলেন।
Carlos Braithwaite, remember the name?
— ICC (@ICC) June 22, 2019
Well @TridentSportsX nearly made us remember all over again with an incredible display of power hitting at the death.
Watch @windiescricket's best shots here 💥#MenInMaroon | #CWC19 pic.twitter.com/w0LxokHrCt
Carlos Brathwaite's maiden international century went in vain, but it made for a thoroughly entertaining #CWC19 contest!
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
His knock in a look ⬇️ pic.twitter.com/smr2FlOjIV
Carlos Braithwaite's last over 🤯
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
2️⃣6️⃣6️⃣6️⃣4️⃣1️⃣
West Indies need 8 from 9!#MenInMaroon | #CWC19 pic.twitter.com/CyKKAICvFV
Re-live the EPIC finish to yesterday's New Zealand v West Indies clash, plus highlights and behind the scenes content across #CWC19 on the ICC YouTube channel.
— ICC (@ICC) June 23, 2019
👉 https://t.co/Ho1VSxM0Kw pic.twitter.com/cskMog6EW5