ধোনি সম্পর্কে কী বললেন যজুবেন্দ্র চাহাল, জানতে পড়ুন

যা-ই হয়ে যাক, দলে মাহি ভাইকে চাই-ই চাই। এভাবেই মহেন্দ্র সিং ধোনিকে কার্যত ভগবানের তরজা দিলেন ভারতের বিশ্বকাপগামী দলের অন্যতম রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতের অন্যতম লেগ স্পিনার হিসেবে তাঁর উত্থানের পিছনেও মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য বলে দাবি করেছেন চাহাল।

২৮ বছরের এই রিস্ট স্পিনারের কথায়, দাবার জগৎ থেকে ক্রিকেট বিশ্বে পৌঁছতে তাঁকে বেশ কয়েকটি কঠিন মোড় পেরোতে হয়েছে। তারপর তিনি যখন ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেলেন, তখন ক্যাপ্টেন কুলের পরামর্শ তাঁর জীবনে অনুঘটকের কাজ করেছে বলে দাবি করেছেন যুজবেন্দ্র চাহাল। বলেছেন, ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির মর্যাদা অন্যরকম। লেগ স্পিনারের কথায়, প্রথম যখন তিনি ভারতীয় দলে ঢুকেছিলেন, ঠিক তখনকার মতোই এখনও তাঁকে ভুল হলে ধরিয়ে দেন মাহি ভাই।

১৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্ষেত্রে দাবাড়ু হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন হরিয়ানার বাসিন্দা যুজবেন্দ্র। কিন্তু আচমকাই তাঁর ফোকাস ক্রিকেটে চলে যায় বলে জানিয়েছেন ভারতের এই রিস্ট স্পিনার। দাবা এবং ক্রিকেটের মধ্যে কোনো একটিকে বাছতেও তাঁকে দোটনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন যজুবেন্দ্র চাহাল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 21, 2019, 16:24 [IST]
Other articles published on May 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+