বিশ্ব যোগ দিবসে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করতে 'মানুষ বিশ্বকাপ' তৈরি করল চেন্নাইয়ের স্কুলের পড়ুয়ারা। যোগের মাধ্যমে এই অভিনব ভাবনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক বা পাকিস্তান, যে মাঠই হোক, ইংল্যান্ড বিশ্বকাপকে যে জমিয়ে রেখেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা, সে ব্যাপারে একমত প্রত্যেকে। পোশাকে বৈচিত্র, গান-বাজনা-নাচ, নিষ্ঠা এবং সৃজনশীলতায় ভারতীয় ক্রিকেট ফ্যানদের ধারে-কাছেও কেউ নেই বলে দাবি। শুধু ইংল্যান্ড নয়, ভারতের বিভিন্ন শহরের পাড়ায় বা মহল্লায় বিশ্বকাপকে ঘিরে যেন উৎসবের আমেজ।
Incredible commitment levels to #TeamIndia and International Yoga Day from these school children in Chennai, India 🧘 pic.twitter.com/D7BCfKk6JT
— Cricket World Cup (@cricketworldcup) June 21, 2019
বিশ্ব যোগ দিবসেও ক্রিকেট নিয়ে পাগলামি পরিলক্ষিত। চেন্নাইয়ের এক স্কুলে মিলেমিশে একাকার যোগ ও বিশ্বকাপ। বিরাট কোহলিদের উদ্বুদ্ধ করতে সেই স্কুলের পড়ুয়ারা যোগে বসে নিজেদের দিয়েই বিশ্বকাপ তৈরি করেছেন। পতপত করে উড়তে থাকা তেরঙ্গার নিচে ওই 'মানুষ বিশ্বকাপ' দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।