'করণ' বিতর্কে আরও সমস্যায় হার্দিক ও রাহুল! সিওএ প্রধান করলেন কড়া শাস্তির সুপারিশে

'কফি উইদ করণ' বিতর্কে আরও সমস্যায় পড়লেন দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল। বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই তাঁদের উপর দুই ম্য়াচের জন্য নিষেধাজ্ঞা জারির সুপারিশ করলেন।

বলিউডি পরিচালক করণ জোহরের টকশোতে গিয়ে নারীবিদ্বেষী ও লিঙ্গবিদ্বেষী মন্তব্য করে জমমানসের ক্ষোভের শিকার হয়েছিলেন এই দুজন। তারপরই বিসিসিআই তাদের ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত রাহুল কোনও জবাব না দিলেও, হার্দিক মেইল করে তাঁর আচরণের ব্যাখ্যা দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে তাঁর বিকর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন।

এতে কিন্তু চিড়ে ভেজেনি। সংবাদ সংস্থা পিটিআই-কে বিনোদ রাই জানিয়েছেন, হার্দিকের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন এবং তিনি এই দুই ক্রিকেটারকে দুই ম্য়াচ নির্বাসিত করার সুপারিশ করেছেন। এখন সবটাই নির্ভর করছে অপর সিওএ সদস্য ডায়না এডুলজির উপর। এই ক্ষেত্রে রাহুল ও হার্দিককে নির্বাসিত করাটা আইনসঙ্গত কিনা সেই বিষয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। তিনি একবার সম্মতি দিলেই নির্বাসনের বিষয়ে সিদ্ধান্ত পাকা হয়ে যাবে।

দুই ক্রিকেচটারই আপাতত ওডিআই সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় আছেন। এরপর নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরবেন। বোর্ডের এক সূত্র মাইখেল-কে জানিয়েছে, ফিরলেই তাঁদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসতে পারেন সিওএ সদস্যরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 10, 2019, 15:30 [IST]
Other articles published on Jan 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+