ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে করোনা অ্যাপের উদ্যোগ

করোনায় কাঁপছে বিশ্ব। যে পরিস্থিতিতে বিশ্বজুড়ে এখন ক্রিকেট বন্ধ রয়েছে। ভারতে বন্ধ আইপিএল, বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেট সূচিও বন্ধ হয়েছে। জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে ফের বাইশ গজে বল গড়াবে। যার আগে বাইশ গজে করোনা থাবায় একের পর এক ক্রিকেটার আক্রান্ত হয়ে চলায় উদ্বেগ বাড়ছে।

করোনায় আক্রান্ত একাধিক ক্রিকেটার

করোনায় আক্রান্ত একাধিক ক্রিকেটার

আফ্রিদি থেকে মাশরাফি, প্রাণঘাতী করোনায় এই মুহূর্তে বিশ্বজুড়ে আক্রান্ত একাধিক ক্রিকেটার। বাংলাদেশে প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তামিল ইকবালের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার নাসিফ ইকবাল এবং নাগিন্স ডান্স সেলিব্রেশনের জনক নাজমুল ইসলাম অপু কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাকিস্তানে এই মুহূর্তে আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থা

ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থা

ঘরবন্দি ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সর্বক্ষণ মনিটারিং করার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেটারদের জন্য করোনা অ্যাপ

ক্রিকেটারদের জন্য করোনা অ্যাপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ম্যানেজার নাসির আহমেদ জানান, ' কোভিড-১৯ ওয়েল ওয়েলনেস অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের খোঁজখবর রাখা হবে। কোভিডের উপসর্গ বিষয়ক ১৮টি প্রশ্ন রয়েছে। যেমন- কতক্ষণ ঘুমিয়েছেন ? গায়ে জ্বর আছে কিনা , গায়ে ব্যথা আছে কিনা, কোভিড-১৯ রোগীর কাছাকাছি এসেছেন কিনা এইরকম। ক্রিকেটারদের দেওয়া তথ্যের মাধ্যমে অ্যাপটি লাল-নীল-হলুদ কে কোন জোনে পড়তে চলেছে জানিয়ে দেবে। বাকিটা ক্রিকেটারদের মেডিক্যাল টিম দেখভাল করবে। "

কত জন ক্রিকেটারদের নিয়ে অ্যাপের পথ চলা শুরু

কত জন ক্রিকেটারদের নিয়ে অ্যাপের পথ চলা শুরু

জানা গিয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশের সিনিয়র ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল এবং চুক্তির আওতায় থাকা মহিলা ক্রিকেটারদের অ্যাপের আওতায় আনা হয়েছে। প্রথম পর্যায় ৭০ জন ক্রিকেটারদের আওয়াভুক্ত করা হয়েছে।

ম্যাচ ফিক্সিং সংক্রান্ত আইনে উপকৃত হবে ভারতই, মনে করে আইসিসি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 25, 2020, 18:01 [IST]
Other articles published on Jun 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+