সিপিএল ২০২০ : লো-স্কোরিং ম্যাচে গায়ানার বিরুদ্ধে শোচনীয় হার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের

WORLD CUP 2019 | கப்பல் ஏறும் இந்திய அணியின் மானம்.. பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?- வீடியோ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভয়ানক ব্যাটিং বিপর্যয় বার্বাডোজ ট্রাইডেন্টসের সব আশা কার্যত শেষ করে দিল। লো-স্কোরিং ম্যাচে শোচনীয় হার হজম করতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অন্যদিকে পরপর ম্যাচ জিতে সিপিএল তালিকায় নিজেদের নিজেদের জায়গা পাকা করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

ত্রিনিদাদের বায়ার্ন লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস। অধিনায়ক জেসন হোল্ডারের ভাবনা ভুল বলে প্রমাণিত হয়। তীব্র ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের টপ ও মিডিল অর্ডারের তিন জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। বার্বাডোজের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মিচেল সান্টনার। নির্ধারিত ২০ ওভারে ৯২ রানের বেশি তুলতে পারেননি হোল্ডাররা।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪ উইকেট নেন নবীন-উল-হক। ২ উইকেট নেন কেভিন সিলক্লেয়ার। ১ উইকেট নেন অধিনায়ক ক্রিস গ্রিন। জবাবে ব্যাট করতে নেমে ২০ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা অ্যামাজন। দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার ব্রেন্ডন কিং। তাঁর ৪৯ বলে ৫১ রানের ইনিংস চারটি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো। ৩৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান নিকোলাস পুরান। ৮ উইকেটে ম্যাচ জেতে গায়ানা।

বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে একটি করে উইকেট নেন স্পিনার রশিদ খান ও হেডেন ওয়ালস। ম্যাচের সেরা হন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের নবীন-উল-হক। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস গ্রিনের দল। সমপরিমাণ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 9:36 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+