সিপিএলে জয়ে ফিরল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, দুর্দান্ত পল ও হেটমায়ার

WORLD CUP 2019: IND VS BAN | DINESH KARTHICK | மகுடம் சூடும் தினேஷ் கார்த்திக்!-வீடியோ

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে সিপিএলে দুর্দান্তভাবে ফিরে এল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ফাস্ট বোলার কেমো পল ও ব্যাটসম্যান শিমরোন হেটমায়ারের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৩ উইকেটে হারাল ক্রিস গ্রিনের দল। তবে ব্যাটিং ব্যর্থতা ভাবাচ্ছে দুই দলকেই।

প্রথম ম্যাচ হেরে বসে থাকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এদিন টসেও পরাজিত হয়। রায়াদ এমরিটের দলকে আগে ব্যাট করতে পাঠায় ক্রিস গ্রিনের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। চরম ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হন ক্রিস লিনরা। অজি ওপেনার নিজে ১৪ বলে ১৬ রান করে আউট হন। ১৮ বলে ৩০ রান করেন সেন্ট কিটসের অন্য ওপেনার এভিন লুইস। এটিই ওই দলের সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর বেন ড্রাঙ্কের ২৪ বলে ২৯। ১৯ বলে ১৭ রান করেন অধিনায়ক রায়াদ এমরিট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে সক্ষম হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন কেমো পল। সেন্ট কিটসের চার জন ব্যাটসম্যানকে তিনি আউট করেন। দুই উইকেট নেন স্পিনার ইমরান তাহির। এক উইকেট নেন অ্যামাজনের অধিনায়ক ক্রিস গ্রিন।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও। ওপেনার ব্রেন্ডন কিং এবং চন্দ্রপল হেমরাজ যথাক্রমে ১০ ও ১৯ রান করে আউট হন। ৪৪ বলে ৭১ রান করে গায়ানাকে জয়ের রাস্তা দেখান তরুণ শিমরোন হেটমায়ার। ১৭ ওভারেই ৭ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অ্যামাজন ওয়ারিয়র্স। পরাজিত দলের হয়ে ৩ উইকেট নেন অধিনায়ক রায়াদ এমরিট। এক উইকেট নেন শেলডন কোটরল। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কেমো পলকে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 20, 2020, 9:47 [IST]
Other articles published on Aug 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+