আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠে নামছেন আন্দ্রে রাসেল, একনজরে তারকা অলরাউন্ডারের পরিসংখ্যান

শুক্রবার সিপিএলের ঢাকে কাঠি। কোভিড ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেট বন্ধের পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিয়ে টেস্ট ক্রিকেটে বল গড়িয়েছিল। এরপর ইংল্যান্ড-আয়ারল্যান্ড দিয়ে ওডিআই শুরু। কিন্তু ভাইরাস পরবর্তী যুগে এখনও আন্তর্জাতিক টি-২০ তে বল গড়ায়নি। তার আগেই ১৮ অগাস্ট থেকে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে বল গড়াতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে ১৩ তম আইপিএল আসর। কোভিড কাঁটার মাঝে টুর্নামেন্টে ঘিরে পারদ চড়ছে। বিদেশের মাটিতে ২০২০ সালের আইপিএলের আগে, সিপিএল দিয়েই কোভিড পরবর্তী যুগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্তেজনা ফিরছে।

আইপিএলে আগে সিপিএলে নজরে আন্দ্রে রাসেল

আইপিএলে আগে সিপিএলে নজরে আন্দ্রে রাসেল

কেকেআর খেলা তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সিপিএলে খেলতে দেখা যাবে। বলা যেতে পারে সিপিএল দিয়ে আইপিএলের ড্রেস রিহার্সাল সেরে ফেলতে পারেন রাসেল।

গত বছরের পারফর্ম্যান্স

গত বছরের পারফর্ম্যান্স

২০১৯ সিপিএলটা খুব একটা ভালো যায়নি। মাত্র ৫ট ম্যাচ খেলে সংগ্রহ ছিল ৯৯। বল হাতে ৬ উইকেট। যা একেবারেই রাসেল সুলভ নয়। ২০১৮ সালে অবশ্য বিধ্বংসী মেজাজে ছিলেন। সর্বোচ্চ সংগ্রহ ছিল ১২১ নটআউট। বাকি ইনিংসে অবশ্য নজর কারেননি। ৯ ইনিংস খেলে সংগ্রহ ছিল মাত্র ১৬৫!

ব্যাটে রাসেলের সংগ্রহ কত

ব্যাটে রাসেলের সংগ্রহ কত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সব মিলিয়ে আন্দ্রে রাসেল ৫৭টি ম্যাচ খেলেছেন। সংগ্রহ ১১০৯ রান। নামের পাশে ২টি সেঞ্চুরিও ২টি হাফ সেঞ্চুরি রয়েছে রাসেলের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাসেলের উইকেটসংখ্যা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাসেলের উইকেটসংখ্যা

সিপিএলে সব মিলিয়ে রাসেলের উইকেট সংখ্যা ৫৫টি। সেরা বোলিং ২৩/৪। করোনার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রত্যাবর্তনে এবার ব্যাট-বলে দাপুটে পারফর্ম্যান্সে রাসেল ক্রিকেট ফ্যানেদের হতাশ মুখে হাসি ফোটাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

আইপিএল ২০২০ : কেকেআর শিবিরে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপে চোখ রাখা যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 17, 2020, 18:46 [IST]
Other articles published on Aug 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+