বলে দাগ কাটতে ব্যর্থ, ব্যাটেও উঠল না ঝড়! ফ্যানেদের সম্পূর্ণ হতাশ করলেন রাসেল

WORLD CUP 2019: IND VS BAN | வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு- வீடியோ

সেপ্টেম্বরে মহাপ্রত্যাশিত আইপিএল। তার আগে মঙ্গলবার থেকে করোনা পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএলের ঢাকে কাঠি পড়েছে। লিগের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া জুকস। সেই ম্যাচে জ্যামাইকা দলের হয়ে নজর কাড়তে ব্যর্থ আন্দ্রে রাসেল।

ফ্যানেদের সম্পূর্ণ হতাশ করলেন রাসেল

ফ্যানেদের সম্পূর্ণ হতাশ করলেন রাসেল

কয়েকদিন পরেই আইপিএলে কেকেআরের হয়ে খেলবেন। গত মরসুমে নাইট জার্সিতে একা হাতে একাধিক ম্যাচে ত্রাতা হয়ে উঠেছিলেন। চার-ছক্কায় বিধ্বংসী ব্যাটিংয়ে বিপক্ষের বোলিংয়ের কাছে ত্রাস হয়ে ওঠেন রাসেল। ফলে এবছর তাঁর থেকে আরও প্রত্যাশা রয়েছে। তাই আইপিএলের আগে বিদেশের টি-২০ লিগ ফলো করা ক্রিকেট ফ্যানেদের অনেকেই সিপিএলে রাসেলের পারফর্ম্যান্সে আজ চোখ রেখেছিল। তাঁদেরকেই হতাশ করলেন দ্রে রাস।

বল হাতে লাগামছাড়া রান খরচ

বল হাতে লাগামছাড়া রান খরচ

জ্যামাইকার হয়ে বল হাতে সেন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে ৪ ওভারে তারকা অলরাউন্ডার ৩২ রান খরচ করেন। এদিনের অন্য বোলারদের খরচ করা রানের থেকে যা অনেকটাই বেশি। ওভার প্রতি গড়ে ৮ রান দিয়েছেন রাসেল। পেয়েছেন মাত্র ১টি উইকেট।

ব্যাটে ফ্লপ

ব্যাটে ফ্লপ

এরপর রান তাড়া করতে নেমেও রাসেল ব্যর্থ হন। ১৭ বলে ১৬ রান করে আউট হন। ম্যাচ ফিনিশ করে দলকে জেতানোর সুযোগ থাকলেও রাসেল তা করতে পারেননি।

জ্যামাইকার জয়

জ্যামাইকার জয়

তবে জ্যামাইকার জিততে অবশ্য অসুবিধে হয়নি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করল জ্যামাইকা তালাওয়াস। কেন তারা দুবারের চ্যাম্পিয়ন, সিপিএল ২০২০-র অভিযান ম্যাচেই প্রমাণ করে দিল তালাওয়াস। সেন্ট লুসিয়া জুকস দলের বিরুদ্ধে ১৫৯ রান তাড়া করতে নেমে ১ ওভারের বেশি বল বাকি থাকতেও সহজে জয় ছিনিয়ে নেয় জ্যামাইকা। রোভম্যান পাওয়েলের তালাওয়াস ম্যাচ জিতল ৫ উইকেটের ব্যবধানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 20, 2020, 0:18 [IST]
Other articles published on Aug 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+