সিপিএলে আজ ফের নামছে নাইট, প্রতিপক্ষ সেন্ট কিটস, গায়ানার মুখোমুখি সেন্ট লুসিয়া

WORLD CUP 2019 : IND VS NZ | இந்தியா இறுதி போட்டிக்கு செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு- வீடியோ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ ফের নামছে ত্রিনবাগো নাইট রাইডার্স। পরপর সাত ম্যাচ জিতে বসে থাকা কাইরন পোলার্ডরা এদিন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে হারিয়ে নজির স্থাপন করতে বদ্ধপরিকর। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টসকে গোহারা হারানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স আজ সেন্ট লুসিয়া স্টারসকে হারিয়ে নিজেদের প্লে-অফ অভিযান নিশ্চিত করতে চাইছে।

নাইটদের শক্তি ও দুর্বলতা

নাইটদের শক্তি ও দুর্বলতা

ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান শক্তি তাদের দলগত পারফরম্যান্স। সুনীল নারিন থেকে কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো থেকে ডোয়েন ব্র্যাভোদের মধ্যে কেউ না কেউ কোনও কোনও ম্যাচে নিজেদের সেরাটা দিচ্ছেন। তাই সিপিএলের এখনও পর্যন্ত সবকটি ম্যাচই জিততে পেরেছে শাহরুখ খানের দল। যদিও সেই পরিকল্পনা কখনও সখনও ভেস্তেও যেতে পারে।

সেন্ট কিটসের শক্তি ও দুর্বলতা

সেন্ট কিটসের শক্তি ও দুর্বলতা

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের প্রধান শক্তি তাদের ব্যাটিং বিভাগ হলেও সেখানেই বারবার ধাক্কা খাচ্ছেন ক্রিস লিন। সিপিএলের চলতি মরশুমের প্রতি ম্যাচেই কার্যত ব্যর্থ হয়েছেন এভিন লুইসরা।

গায়ানার শক্তি ও দুর্বলতা

গায়ানার শক্তি ও দুর্বলতা

শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, রস টেলর সম্বৃদ্ধ ব্যাটিং লাইন-আপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের প্রধান শক্তি। দলে রয়েছেব ইমরান তাহির, কেমো পল, ক্রিস গ্রিনের মতো অভিজ্ঞ বোলররা। তবুও সিপিএলে চারটি ম্যাচ হারতে হয়েছে অ্যামাজনকে। মূলত ব্যাটিং ব্যর্থতাই এর জন্য দায়ী।

সেন্ট লুসিয়ার শক্তি ও দুর্বলতা

সেন্ট লুসিয়ার শক্তি ও দুর্বলতা

ড্যারেন স্যামি, মহম্মদ নবি, আন্দ্রে ফ্লেচার, নাজিবুল্লাহ জারদান, কলিন ইনগ্রামরা এবারের সিপিএলে ফুল ফোটাচ্ছেন। তাই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ জিতেছে সেন্ট লুসিয়া স্টারস। তবে তাদের বোলিং বিভাগ এখনও ততটা কার্যকরী হতে পারেনি।

তালিকায় কার কোথায় স্থান

তালিকায় কার কোথায় স্থান

সিপিএলে ৭ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে অপরাজেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। সমপরিমাণ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অন্যদিকে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট লুসিয়া স্টারস। সমপরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্স। বুধবার ভোর তিনটে থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া স্টারসের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

পিচ রিপোর্ট ও আবহওয়া

পিচ রিপোর্ট ও আবহওয়া

আজ ত্রিনিদাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দুই ম্যাচের পিচই ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 12:15 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+