
ক্রিস গেইল
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তালাওয়াস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলকে নেতৃত্ব দেন কিংবদন্তি ক্রিস গেইল। অধিনায়ক হিসেবে তিনি ৭০টি ম্যাচ খেলে ৩৯টিতে জয় হাসিল করেন। ২৯টি ম্যাচে হার হজম করতে হয় গেইলকে। সিপিএলে তাঁর জয়ের হার ৫৭.৩৫ শতাংশ।

কাইরন পোলার্ড
বার্বাডোজ ট্রাইডেন্ট, সেন্ট লুসিয়া স্টারস এবং ত্রিনবাগো নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড। অধিনায়ক হিসেবে ৭০টি ম্যাচ খেলে ৩২টিতে জয় হাসিল করেন দীর্ঘদেহী ক্যারিবিয়ান ক্রিকেটার। ৩৫টি ম্যাচ হারতে হয়েছে পোলার্ডের দল। তাঁর জয়ের হার ৪৭.৭৯ শতাংশ।

ডোয়েন ব্রাভো
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার ডোয়েন ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডিজে। ৪২টি ম্যাচে তিনি জিততে সক্ষম হন। ২৫টি ম্যাচ ব্রাভোর দলকে হারতে হয়। সিপিএলে জয়ের হার ৬২.৫০ শতাংশ।

ড্যারেন স্যামি
২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৫০টি ম্যাচে নেতৃত্ব দেন ড্যারেন স্যামি। মাত্র ১৬টি ম্যাচে জয় হাসিল করতে সক্ষম হন ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া অধিনায়ক। সিপিএলে নেতা স্যামির জয়ের হার মাত্র ৩৩.৩৩ শতাংশ।

মার্নল স্যামুয়েলস
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২৬টি ম্যাচে নেতৃত্ব দেওয়া সুযোগ পেয়েছেন মার্নল স্যামুয়েলস। মাত্র ৭টি ম্যাচ জিতেছেন। স্যামুয়েলসের জয়ের হার ২৬.৯২ শতাংশ। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০-এর প্রস্তুতি সারতে চেন্নাইতে 'থালা' ধোনি, সঙ্গী 'চিন্না থালা'













