সিপিএলে মুখোমুখি গায়ানা অ্যামাজন ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, দুই দলের পরিসংখ্যান

WORLD CUP 2019: VIJAY SHANKAR RULED OUT | தவானை தொடர்ந்து விஜய் சங்கரும் காயத்தால் விலகல்- வீடியோ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে য়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। টুর্নামেন্টে এক ম্যাচ হেরে বসে থাকা দুই দলই এই প্রতিযোগিতা জিততে মরিয়া। দেখে নেওয়া যাক দুই দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শক্তি

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের শক্তি

ব্রেন্ডন কিং, চন্দ্রপল হেমরাজ, শিমরোন হেটমের এবং রস টেলর সম্বৃদ্ধ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটিং বিভাগ দলের প্রধান শক্তি। কেমো পল, ক্রিস গ্রিন এবং ইমরান তাহিরের মতো বোলাররাও অ্যামাজন ওয়ারিয়র্সের আরও এক শক্তি।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্বলতা

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্বলতা

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে পাওয়ার প্লে-এর ফায়দা তুলতে পারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরোন হেটমের ছাড়া প্রথম ম্যাচে দলের ব্যাটিং লাইন আপ কার্যত ব্যর্থ হয়।

অ্যামাজন ওয়ারিয়র্সের সম্ভাব্য একাদশ

অ্যামাজন ওয়ারিয়র্সের সম্ভাব্য একাদশ

ব্রেন্ডন কিং, চন্দ্রপল হেমরাজ, শিমরোন হেটমের, রস টেলর, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শেরফেনে রাদার্ফোর্ড, কেমো পল, ক্রিস গ্রিন (অধিনায়ক), রোমারিও শেফার্ড, নবীন-উল-হক, ইমরাম তাহির।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের শক্তি

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের শক্তি

যে দলের ব্যাটিং লাইন আপে ক্রিস লিন, এভিন লুইসের মতো ক্রিকেটারদের নাম থাকে, তাদের শক্তি সম্পর্কে আলাদা পরিচয় দিতে হয় না। একই সঙ্গে শেলডন কোটরেল, সোহেল তানবীর, আলজাররি জোসেফের মতো বোলররাও এই দলের অন্যতম শক্তি বলা চলে।

নেভিস প্যাট্রিয়টসের দুর্বলতা

নেভিস প্যাট্রিয়টসের দুর্বলতা

বার্বাডোজ ট্রাইডেন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ ব্যাটিং ব্যর্থতার জন্য ডুবতে হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে। ভরাডুবির জন্য দলের মন্থর ব্যাটিংকেও দায়ী করছেন সমর্থকরা।

সেন্ট কিটসের সম্ভাব্য প্রথম একাদশ

সেন্ট কিটসের সম্ভাব্য প্রথম একাদশ

ক্রিস লিন, এভিন লুইস, জশুয়া ডা সিলভা, বেন ডাঙ্ক, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), নিক কেলি, রায়াদ এমরিট (অধিনায়ক), সোহেল তানবীর, আলজাররি জোসফ, শেলডন কোটরেল।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটে থেকে শুরু হবে ম্যাচ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 19, 2020, 11:57 [IST]
Other articles published on Aug 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+