
সেন্ট লুসিয়ার শক্তি
১) বার্বাডোজ ট্রাইডেন্টের মতো তারকা-খচিত না হলেও সেন্ট লুসিয়া স্টারসের প্রধান শক্তি অধিনায়ক ড্যারেন সামি ইতিবাচক ভাবনা।
২) দলের অন্যতম দুই স্তম্ভ আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। বড় শট নিতে তাঁরা সিদ্ধহস্ত।
৩) কেসরিক উইলিয়ামস, ওবেদ ম্যাককোয়, কলিন ইনগ্রাম ও আনরিচ নর্টজে এই দলের অন্য স্তম্ভ।

সেন্ট লুসিয়ার দুর্বলতা
সেন্ট লুসিয়া স্টারসের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্ষেত্রে ততটাও সফল নয়। তাতে ড্যারেন সামিরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সেন্ট লুসিয়া স্টারস দল
মহম্মদ নবি, ড্যারেন সামি, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, ওবেদ ম্যাককোয়, রাকিম কর্নওয়েল, মার্ক দেয়াল, নুর আহমেদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার, কাভেম হোড়গে, জাভেলে গ্লেন, সাদ বিন জাফর, কলিন ইনগ্রাম, রিলে রসোউ, আনরিচ নোর্টজে, চেমার হোল্ডার।

কী হতে পারে ফল
তিন-চার জন ছাড়া ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারের সংখ্যা কম। এই কারণেই টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনো সেন্ট লুসিয়া স্টারসের পক্ষে কার্যত মুশকিল বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


Click it and Unblock the Notifications
সিপিএল ২০২০ : জ্যামাইকা তালাওয়াসের শক্তি, দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক













