সিপিএলে আজ পয়েন্ট তালিকায় ১ বনাম ২-এর লড়াই, মাঠে নামছে নাইট রাইডার্স-জুকস

World Cup 2019 : பேச முடியாமல் திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்.. முகத்தில் கரியை அள்ளி பூசிய ஜடேஜா!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এদিন সিপিএলের পাওয়ার হাউস দল তিনবারের চ্যাম্পিয়ন দল ত্রিনবাগো নাইটদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া জুকস।

টানা তিন ম্যাচ জিতে মাঠে নামছে জুকস

টানা তিন ম্যাচ জিতে মাঠে নামছে জুকস

ড্যারেন স্যামির দল সেন্ট লুসিয়া জুকস লিগের প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতেছে। ফলে এদিন নাইটদের বিরুদ্ধে তারা কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। লিগে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট রয়েছে জুকসের।

লিগে চতুর্থ জয়ের খোঁচে ত্রিনবাগো

লিগে চতুর্থ জয়ের খোঁচে ত্রিনবাগো

অন্যদিকে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স আজ লিগে চতুর্থ জয়ের খোঁজে। এখনও পর্যন্ত লিগে ৩ ম্যাচের জয় তুলে নিয়েছে নাইটব্রিগেড।

১ বনাম ২-এর লড়াই

১ বনাম ২-এর লড়াই

পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ত্রিনবাগো নাইট রাইডার্স। ১ ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেন্ট লুসিয়া জুকস। পয়েন্ট টেবিলের এই মুহূর্তে ১ বনাম ২-এর হাড্ডাহাড্ডি লড়়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

দুই দলের কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে

দুই দলের কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে

ত্রিনবাগো নাইট রাইডার্স দলে কলিন মুনরো, ডোয়েন ব্র্যাভো, সুরিল নারিন ও অধিনায়ক কাইরন পোলার্ডের দিকে নজর থাকবে, অন্যদিকে জুকসে মহম্মদ নবি, স্কট কুগেলিন, রাহকিম কর্ণওয়াল, রস্টন চেজের উপর নজর থাকবে।

গত বছরের হেড টু হেড

গত বছরের হেড টু হেড

গত বছর লিগের দুই ম্যাচের একটিতে ফল আসেনি, অন্যটিকে জুকসের বিরুদ্ধে ১৬৭ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে ত্রিনবাগো নাইট রাইডার্স ৭ উইকেটে ম্যাচ জিতেছিল।

ভারতীয় সময়ে কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময়ে কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময় আজ সন্ধ্য ৭.৩০ মিনিট থেকে টেন স্পোর্টস ২ তে ম্যাচ দেখা যাবে। প্রসঙ্গত এদিন দিনের দ্বিতীয় ম্যাচে বার্বাডোস ট্রাইডেন্স ও জ্যামাইকা তালাওয়াস মুখোমুখি হচ্ছে। শেষ ম্যাচ হেরে বসেছে জ্যামাইকা তালাওয়াস দল গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ম্যাচ হেরে বসেছে।

ব্যাটে বলে দুরন্ত আন্দ্রে রাসেল, দ্রে রাসের ঝড়ো ইনিংসে সিপিএলে ম্যাচ জয় তালাওয়াসের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 26, 2020, 12:29 [IST]
Other articles published on Aug 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+