আজ থেকে শুরু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সিপিএল ওপেনিংয়ে নাইটদের ম্যাচ কখন দেখবেন জেনে নিন

করোনা পরবর্তী সময়ে আজ থেকে শুরু ফ্র্যা়ঞ্চাইজি ক্রিকেট। অদৃশ্য ভাইরাসের সঙ্গে প্রতিদিনের লড়াইয়ে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ও ওডিআইতে বল গড়ালেও টি-২০ ক্রিকেটে এখনও ঢাকে কাঠি পড়েনি। এই অবস্থায় আজ থেকে টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মহারণ শুরু হতে চলেছে। বাধা কাটিয়ে সেপ্টেম্বরে হবে আইপিএল,তার আগে আজ থেকে শুরু হতে চলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

ওপেনিং ম্যাচে কারা মুখোমুখি

ওপেনিং ম্যাচে কারা মুখোমুখি

আজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ওপেনিং ম্যাচে লিগের সবচেয়ে সফল দল ত্রিনবাগো নাইট রাইডার্স মাঠে নামছে। সিপিএলে শাহরুখ খানের এই ফ্র্যাঞ্চাইজির আজকের প্রতিপক্ষ গায়না আমাজন ওয়ারিয়র্স।

ভারতীয় সময়ে কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময়ে কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময় আজ সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধ দেখতে পারবেন।

ওপেনিং ম্যাচে মাঠে নামছে লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল

ওপেনিং ম্যাচে মাঠে নামছে লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল

সিপিএলের সবচেয়ে সফল দল ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে তিনবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে দলটি চ্যাম্পিয়ন হয়।

কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে

কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে

এবছর দ্বিতীয়বারের জন্য ত্রিনবাগো নাইট রাইডার্স দলে অধিনায়কত্ব করছেন কাইরেন পোলার্ড। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের পাশাপাশি দলের প্রাক্তন অধিনায়ক ডোয়েন ব্র্যাভোর দিকে নজর থাকবে। স্পিনার সুনীল প্রতি ম্যাচে স্পিন মায়াজালে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন। নারিনের দিকেও তাই নজর থাকবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 18, 2020, 13:01 [IST]
Other articles published on Aug 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+