
ত্রিনবাগো নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ
কাইরন পোলার্ড (অধিনায়ক), লেন্ডল সিমন্স, কলিন মুনরো, ড্যারেন ব্রাভো, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ডোয়েন ব্রাভো, সুনীল নারিন, খেরি পিরে, জায়দেন সেলেস, প্রবীণ তাম্বে, অ্যান্ডারসন ফিলিপ।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সম্ভাব্য প্রথম একাদশ
ক্রিস গ্রিন (অধিনায়ক), ব্রেন্ডন কিং, চন্দ্রপল হেমরাজ, রসস টেলর, শিমরোন হেটমের, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ওডেন স্মিথ, কেমো পল, শেরফেনে রাদার্ফোর্ড, ইমরান তাহির, রোমারিও শেফার্ড।

কোথায় ম্যাচ
ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মধ্যে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই মরশুমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হবে।

কখন থেকে ম্যাচের সম্প্রচার
আগামী ১৮ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মধ্যে প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়। স্টার স্পোর্টস ও ফ্যান কোডের ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।


Click it and Unblock the Notifications














