সিপিএল ২০২০ : নাইটদের টানা ৫ ম্যাচ জয়ের নায়ক পিয়েরে, হেরে সমস্যায় অ্যামাজন

ক্যারিবিয়ান প্রিমিয়ার অপ্রতিরোধ্য হয়ে উঠছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টানা পাঁচ ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষ স্থান ধরে রাখা শুধু নয়, ১০ পয়েন্ট কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন কাইরন পোলার্ড, ডোয়েন ব্র্যাভোরা। অন্যদিকে পরাজিত দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে সিপিএলের ১৬তম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানান নাইট শিবিরের বোলাররা। নির্ধারত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সুনীল নারিন-হীন টিকেআরের বোলিং বিভাগকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দেন খারি পিয়েরে। তিনি প্রতিপক্ষের তিন জন ব্যাটসম্যানকে আউট করেন। একটি করে উইকেট নেন সিকান্দার রাজা, কাইরন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভো।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সর্বাধিক ২৮ রান করেন কেমো পল। ২৬ রান করেন রস টেলর ও শিমরোন হেটমের। অ্যামাজনের বাকি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান এসেছে বোলার রোমারিও শেফার্ডের ব্যাট থেকে। তিনি ১১ রান করে আউট হন।

১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সের দুই ওপেনারের মধ্যে ৩৪ রানের পার্টনারশিপ হয়। ১৯ রান করে ইমরান তাহিরের বলে আউট হন লেন্ডল সিমন্স। ব্যক্তিগত ২৭ রানের মাথায় অ্যামাজন অধিনায়ক ক্রিস গ্রিনের শিকার হন টি ওয়েবস্টের। বিপজ্জনক কলিন মুনরো শূন্য রানে আউট হলেও ড্যারেন ব্র্যাভো (২৬) ও উইকেটরক্ষক টি সেইফার্টের (৩৯) মধ্যে ৬৩ রানের পার্টনারশিপ নাইটদের জয় নিশ্চিত করে।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুই উইকেট নিয়েছেন স্পিনার ইমরান তাহির। এক উইকেট নিয়েছেন ক্রিস গ্রিন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের খেরি পিয়েরে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 28, 2020, 9:46 [IST]
Other articles published on Aug 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+