করোনার কারণে ক্রিকেটে কালো সময়, বিশ্বযুদ্ধের সময়ের প্রতিকূল পরিস্থিতির স্মৃতিচারণায় চ্যাপেল

ஆஸி.கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி.கேப்டன்- வீடியோ

বাইশ গজে করোনা থাবা। মিলিয়ন ডলার আইপিএল থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওডিআই কিংবা দক্ষিণ আফ্রিকার ভারত সফর। করোনা ভাইরাসের কারণে বাইশ গজের একের পর এক টুর্নামেন্ট বাতিল হয়েছে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয় ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু টুর্নামেন্টও স্থগিত ঘোষণা করা হয়েছে। আর এই পরিস্থিতিকে ক্রিকেটের কালো দিন বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ন চ্যাপেল।

বিশ্বযুদ্ধের সময় বন্ধ ছিল ক্রিকেট

বিশ্বযুদ্ধের সময় বন্ধ ছিল ক্রিকেট

এক ক্রিকেট ওয়েবসাইটের কলামে চ্যাপেল বর্তমান করোনা আতঙ্কের কারণে ক্রিকেট ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সঙ্গে বিশ্বযুদ্ধের সময়ের তুলনা টেনেছেন। কলামে চ্যাপেল লিখেছেন, ১৯১৪ সালে বিশ্বযুদ্ধের কারণে টেস্ট ম্যাচ বাতিল হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ কয়েক বছর টেস্ট খেলা বন্ধ থাকার পর ১৯২০ সালে ফের তা শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও টেস্ট খেলা বন্ধ ছিল। ১৯৩৯ সালের অগাস্ট থেকে ১৯৪৬ সালের মার্চ পর্যন্ত ম্যাচ স্থগিত থাকে।

বন্ধ ছিল কাউন্টি ম্যাচও

বন্ধ ছিল কাউন্টি ম্যাচও

চ্যাপেল তাঁর কলামে উল্লেখ করেছেন বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি ক্রিকেটে অনুকূলে একেবারেই ছিল না। দুই বিশ্বযুদ্ধের সময়েই প্রথম শ্রেণীর ক্রিকেট বন্ধ ছিল। কাউন্টি ক্রিকেট ও সেফিল্ড শিল্ডের ম্যাচ বিশ্বযুদ্ধের কারণে স্থগিত রাখা হয় বলে চ্যাপেল জানিয়েছেন।

১৯৪৪ এর এক ঘটনা উল্লেখ করলেন চ্যাপেল

১৯৪৪ এর এক ঘটনা উল্লেখ করলেন চ্যাপেল

করোনার কারণে একের পর এক ম্য়াচ ও টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া নিয়ে চ্যাপেল তাঁর কলামে বিশ্বযুদ্ধের পরিবেশে ১৯৪৪ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন। ইংল্যান্ড ও মিডলসেক্স কাউন্টি দলের ওপেনার জ্যাক রবার্টসন ১৯৪৪ সালে লর্ডসে ব্যাটিং করছিলেন। সেই সময় আকাশ পথে যুদ্ধ বিমান যায়। সেই পরিস্থিতিতে ক্রিকেটার ও আম্পায়াররা মাঠের মধ্য়েই শুয়ে পড়েন। পরে ম্যাচ শুরু হতে রবার্টসন ছক্কা হাঁকান। করোনায় আটকে ক্রিকেট! এই বিষয় নিয়ে লিখতে গিয়ে স্মৃতির পাতা থেকে এই ঘটনার উল্লেখ করেছেন চ্যাপেল।

বিশ্বজুড়ে করোনা থাবা

বিশ্বজুড়ে করোনা থাবা

গোটা বিশ্ব এখন এই ভাইরাসের কবলে। ইতিমধ্যে এই ভাইরাসে ১ লক্ষের বেশি মানুষ আক্রান্ত, অন্য়দিক পাঁচ হাজারে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 15, 2020, 19:12 [IST]
Other articles published on Mar 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+