বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলোয় শুরু থেকে ভারতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না।
এরপরই রবীন্দ্র জাদেজাকে কটাক্ষ করে 'ক্ষুদ্র ও টুকরো' বলে মন্তব্য করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। সেমিফাইনালে সেই মাঞ্জরেকরকেই, পারফর্ম্যান্সের বিচারে ভুল প্রমাণ করেছেন জাড্ডু। সেমিফাইনালে রবীন্দ্র'র ব্যাট আরও কিছুক্ষণ টিঁকে থাকলে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারত ভারত। ধোনির সঙ্গে শতরান পার্টনারশিপে জাদেজা ভারতকে ফাইনালে তোলার আশা জাগালেও শেষ রক্ষা হয়নি।
বুধবার ম্যাঞ্চেস্টারে কিউয়িদের বিরুদ্ধে ব্যাট হাতে একা কুম্ভ হয়ে লড়াই করেন জাদেজা। ব্যাটে ৪টি চার ও ৪টি ছয় দিয়ে ৭৭ রানের ইনিংস খেলা ছাড়়া বল হাতে একটি উইকেট নিয়েছেন তিনি। সেই সঙ্গে ফিল্ডিংয়ে অবদান, একটি রান আউট ও দুটি ক্যাচ। সার্বিকভাবে সেমিফাইনালে নিউজিল্যান্ড ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি অবদান জাদেজার। জাড্ডুর এই পারফর্ম্যান্স দেখেই নিজের ভুল স্বীকার করলেন মাঞ্জরেকর।
"By bits 'n' pieces of sheer brilliance, he's ripped me apart on all fronts."@sanjaymanjrekar has something to say to @imjadeja after the all-rounder's fantastic performance against New Zealand.#INDvNZ | #CWC19 pic.twitter.com/i96h5bJWpE
— ICC (@ICC) July 10, 2019
ম্যাচ শেষে বিশ্বকাপের পোস্ট ম্যাচ অনুষ্ঠানের আলোচনায় মাঞ্জরেকর বলেন, "জাদেজা আমায় এদিন পুরোটাই ভুল প্রমাণ করেছে। আর আমি ভুল প্রমাণিত হয়ে সত্যিই খুশি।''
7️⃣7️⃣ runs
— ICC (@ICC) July 11, 2019
4️⃣ fours
4️⃣ sixes
Ravindra Jadeja was batting on a different pitch to everyone else during #INDvNZ in Manchester! @Oppo | #BeAShotMaker pic.twitter.com/L0JNEvB0au