বিশ্বকাপ সেমিফাইনালে এদিন ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে টুর্নামেন্টের ইতিহাসের ১২ বছর পুরনো রেকর্ড ভাঙলেন অজি পেসার মিচেল স্টার্ক।
এদিন বেয়ারস্টোকে আউট করায় চলতি বিশ্বকাপে স্টার্কের উইকেট সংখ্যা দাঁড়াল ২৭টি। প্রসঙ্গত এক বিশ্বকাপে এর আগে ২৬টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন আরেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই পেসার ২০০৭ বিশ্বকাপে ২৬টি উইকেট পেয়েছিলেন। ১২ বছর পর এদিন ম্যাকগ্রাকে টপকে এক বিশ্বকাপে সর্বোচ্চ ২৭টি উইকেটের মালিক বনে গেলেন বাঁ-হাতি স্টার্ক।
Mitchell Starc takes his 27th wicket of the tournament and overtakes Glenn McGrath with the most ever in a single World Cup #CWC19 pic.twitter.com/Q2ei5DBpZJ
— cricket.com.au (@cricketcomau) July 11, 2019
Mitchell Starc has now taken the most wickets by a bowler at a single World Cup; passing Glenn McGrath’s record of 26 wickets in the 2007 World Cup #CWC19 #CmonAussie #AUSvENG #ENGvAUS 🇦🇺 pic.twitter.com/Zag9j8TUGG
— Fox Sports Lab (@FoxSportsLab) July 11, 2019
Mitchell Starc has just set a World Cup record. What a player 🔥 pic.twitter.com/YmwzPLVBbQ
— Hasan fasih (@ItsHasanfasih) July 11, 2019
একনজরে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা-
১) মিচেল স্টার্ক- ২০১৯ বিশ্বকাপে ২৭ উইকেট
২) গ্লেন ম্যাকগ্রা- ২০০৭ বিশ্বকাপে ২৬টি উইকেট
৩) চামিন্দা ভাস- ২০০৩ বিশ্বকাপে ২৩ উইকেট
৪) শন টেট- ২০০৭ বিশ্বকাপে ২৩ উইকেট
৫) মুথাইয়া মুরলীধরন- ২০০৭ বিশ্বকাপে ২৩টি উইকেট