
চোটের কবলে মাহি? আসল সত্যিটা কী
সোশ্যাল মিডিয়ায় যাদের অবিরাম যাতায়াত রয়েছে, ধোনির এক ছবির কোলজ এতক্ষণে নিশ্চয় তাঁদের চোখে পড়েছে। ছবিটি ইংল্যান্ড ম্যাচের। যেখানে আঙুলে আঘাত পাওয়া জায়গাটি মুখে ঢুকিয়ে যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছেন ধোনি।
ইংল্যান্ড ম্যাচে ডানহাতের বুড়ো আঙুলে দু'বার চোট পেয়েছিলেন। প্রথমবার কিপিং করার সময়, দ্বিতীয়বার ব্যাটিং করার সময়। তবে চোট গুরুতর নয়, পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছেন মাহি।

মুখে রক্তই বা কেন?
ভাইরাল ছবির দ্বিতীয় অংশে রয়েছে, থুথু ফেলার সময় ধোনির মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এই ছবি ছড়িয়ে পড়ার পরই মাহি সমালোচকের একহাত নিয়েছে ভক্তরা। টুইটারে ধোনি অনুরাগীরা লিখেছেন, 'হাতে যন্ত্রণা, রক্তক্ষয়ের পরও নিঃশব্দেই দলের জন্য ব্যাট করেন ধোনি। এরপরও হাজারও সমালোচনা।যাঁরা ধোনির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন,তাঁদের এই ছবি দেখে চুপ থাকা উচিত!'

বিশ্বকাপে ৭ ম্যাচে এখনও পর্যন্ত ধোনির রান কত?
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে খেলে ৯০ প্লাস স্ট্রাইক রেট রেখে ২২৩ রান করেছেন।


Click it and Unblock the Notifications



















