|
ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পিতবার অর্থাৎ ম্যাচের দিন সেক্ষেত্রে বৃষ্টি বাধা হতে পারে। ৭ নভেম্বর সকালে আরও শক্তি হারাবে মহা। তবে নিন্মচাপের কারণে বৃষ্টিপাত হলে রাজকোটে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সমস্যা হতে পারে। ম্যাচ শুরু সন্ধ্যে ৭টায়। সন্ধ্যেই ম্যাচের সময় বৃষ্টিপাত শুরু হলে, ম্যাচে ওভার কমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সিরিজ জয়ের সুযোগ হারাবে ভারত
এমন পরিস্থিতি হলে ভারতের কাছে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কোনও সম্ভাবনা থাকছে না। সেক্ষেত্রে ১০ নভেম্বর নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচই ফয়সলার ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচ জিতলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করতে পারবে ভারত।
|
ভারতের প্রস্তুতি
বৃহস্পিতবার ম্যাচের ভাগ্য নিয়ে অনেক প্রেডিকশনের মাঝে এদিন রাজকোটের মনোরম আবহাওয়ায় পুরোদমে প্রস্তুতি সেরে নিল ভারত। সিরিজে প্রত্যাবর্তনের শপথ নিয়ে এদিন দলকে মোটিভেট করেন রোহিত। প্র্যাকটিসে এদিন লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন রোহিত।
|
রেইন না হলে রানের ফুলঝুরি!
বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে না গেলে রাজকোটের পিচে রানের ফুলঝুরির সম্ভাবনা রয়েছে বলে পিচ কিউরেটর জানিয়েছেন।


Click it and Unblock the Notifications




















