ভারতের প্য়ারামিলিটারি ফোর্সের প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং নিতে চান মহেন্দ্র সিং ধোনি। আর সে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল থেকে নাকি নিজেই সরে দাঁড়িয়েছেন মাহি। নিজের সেই সিদ্ধান্তের কথা তিনি বিসিসিআইকেও জানিয়েও দিয়েছেন।
ধোনির এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। তারই মধ্যে ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের এই সিদ্ধান্ত নিয়ে কার্যত মশকরা করে নেটিজেনদের বিরাগভাজন হলেন ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড।
— David 'Bumble' Lloyd (@BumbleCricket) July 20, 2019
সেনানাহিনীতে ট্রেনিং নেবেন বলে ওয়েস্ট সফরের জন্য ভারতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এক সংবাদমাধ্যমের তরফে টুইটারে পোস্ট করা এই খবরের প্রেক্ষিতে দুটি লাফিং ইমোজি পোস্ট করেন ডেভিড। আর এরপর ভারতীয় নেটিজেনরা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারকে রীতিমতো নিশানা বানান।
He is a real World Cup winner. But,you paid and https://t.co/DsHcTFaezl,you got the World Cup.
— Gopal krish (@Gopalak90960166) July 22, 2019
why even this cartoon character of @lancscricket is laughing?! You with less than 20 international matches, and whole career scores not even half of @msdhoni's! What's your eligibility other than earning bread describing players like MSD?!
— Mubashir (@rubusmubu) July 22, 2019
Dont u have Any Sense Do u want 2 laugh means please look mirror and laugh
— venki7 (@Smart_Smasher) July 22, 2019