২০১৯ ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার থ্রিলার লড়াই। ৩২৬ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ হারল ১০ রানে। এবারের বিশ্বকাপটা ভালো না গেলেও লিগের শেষ ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করল দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ বিশ্বকাপে অজিদের হারানোর পর ২৭ বছর পর ফের ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে প্রথমে ব্যাট করে অধিনায়ক ডুপ্লেসির শতরান ও অল-রাউন্ডার ভ্যান ডান ডুসেনের ৯৫ রানের দুরন্ত ইনিংসে ভর করে ৩২৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাহাড় প্রমাণ এই রান তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারায় অস্ট্রেলিয়া।
South Africa signed out of the @cricketworldcup in style by bringing down the defending champions 💪#ProteaFire | #CWC19 pic.twitter.com/5YAGweJ3mF
— ICC (@ICC) July 6, 2019
অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩ রান করে ইমরান তাহিরের শিকার হয়ে সাজঘরে ফেরেন। পরে ১৮ রান রাবাদার শিকার হয়ে আউট হন খোয়াজা। স্মিথও ৭ রান জুড়ে প্যাভিলিয়ন ফেরেন। ৯৫ রানে তিন উইকেট হারিয়ে একার কাঁধে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন ডেভিড ওয়ার্নার। ১১৭ বলে ১২২ রানের ধুঁয়াধার ইনিংস খেলেন অজি বাঁ-হাতি। ওয়ার্নারের ইনিংস সাজানো ১৫টি চার ও ২টি ছয় দিয়ে। ওয়ান ডে'তে এটি ওয়ার্নারের ১৭ তম সেঞ্চুরি।
South Africa sign off from #CWC19 with a thrilling 10-run win over Australia in Manchester.#ProteaFire | #AUSvSA pic.twitter.com/UXnRGu7yAv
— ICC (@ICC) July 6, 2019
ওয়ার্নার আউট হলে, অ্যালেক্স ক্যারির ব্যাটে অজিরা ম্যাচ জয়ের আশা তৈরি হলেও শেষ রক্ষা হয়নি। ৬৯ বল খেলে ১১টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ইনিংস সাজান ক্যারি।
শেষ পর্যন্ত শেষ ওভারে অজিদের প্রয়োজন ছিল ১৭ রান। ইনিংসের ১ বল বাকি থাকতে ৩১৫ রানে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ১০ রানে। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট পেয়েছেন রাবাদা। ২টি করে উইকেট ফেহেলুকওয়াও ও প্রিটোরিয়াসের। ১ করে উইকেট মরিস-তাহিরের।
The final #CWC19 standings table!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
A loss to South Africa in Manchester means Australia finish second on the points table behind India. pic.twitter.com/cIMNDM4utP
It's goodbye to ODIs for Imran Tahir and JP Duminy 👋 #AUSvSA #CWC19 pic.twitter.com/hy6L2aUcPE
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 6, 2019
Keep calm and Carey on!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
The wicket-keeper is leading the charge for the Australians! They need 57 in 36 balls. #CWC19 | #AUSvSA pic.twitter.com/D3Jb1OspLX