ভারত বনাম বাংলাদেশ: ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্টের আগে বিশেষ প্রস্তুতির অনুরোধ কোহলির

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஏபி டி வில்லியர்ஸ்- வீடியோ

ইডেনে গোপালি বলে টেস্ট খেলার আগে বিশেষ প্রস্তুতির অনুরোধ ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির। ২২ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ঐতিহাসিক টেস্ট। উপমহাদেশের মাটিতে এটাই প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে।

কী আবদার বিরাটের

কী আবদার বিরাটের

প্রথমবার গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত। তার আগে প্রস্তুতিতে কোনও খামতি দিতে চাননা বিরাট। সেকারণেই ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্টে খেলার আগে ইডেনের দিন রাতের টেস্টের জন্য বাড়তি অনুশীলন করতে চান বিরাট।

যেকারণে ইন্দোর ম্যাচের আগে গোধূলী বেলায় একেবারে দিন রাতের টেস্টের পরিবেশে মাঠের আলো জালিয়ে অনুশীলনের জন্য আর্জি জানিয়েছেন ভারত অধিনায়ক।

ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টের আগে মাত্র ৩ দিনের ছুটি পাবে ভারত। সেকারণেই ইন্দোরেই প্রস্তুতি শুরু করে দিতে চান কোহলি।

কী জানালেন কিউরেটর

কী জানালেন কিউরেটর

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর সমাদ্দার সিং চৌহান এক সংবাদমাধ্য়কে দেওয়া সাক্ষাৎকারে বিরাটের এই অনুরোধের কথা জানিয়েছেন। সঙ্গে তিনি এও জানিয়ে দেন মঙ্গলবার থেকেই ভারতীয় দলের জন্য দিন রাতের টেস্টের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। বিকেল ৫ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত মাঠের আলো জালিয়ে গোলাপি বলে প্রস্তুতি সারবে ভারত।

এসজি'র প্রথম ব্যাচের পিঙ্ক বলগুলির ডেলিভারি হয়েছে

এসজি'র প্রথম ব্যাচের পিঙ্ক বলগুলির ডেলিভারি হয়েছে

প্রসঙ্গত গত সপ্তাহে এসজি প্রথম ব্যাচের পিঙ্ক বলগুলির ডেলিভারি দিয়েছে। সেই বলেই এদিন প্রস্তুতি করবে ভারতীয় দল। এর আগে ক্রিকেট বিশ্বে যে এগোরোটি দিন রাতের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হয়েছে তাতে কুকাবুরা ও ডিউক বল ব্যবহার করা হয়েছে।

অতীতে ২০১৬-১৭ মরসুমে দলীপ ট্রফিতে গোলাপি বলে ম্যাচে কুকাবুরা বলই ব্যবহার হয়েছিল। ইন্দোরে সিরিজে প্রথম ম্যাচটি এজসি বলে খেলা হবে।

এরপর দিন রাতের টেস্টে যাতে কোনও বৈষম্য না থাকে, সেকারণেই দিন রাতের ম্যাচটি খেলা হবে এসজি-র গোলাপি বলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 12, 2019, 12:13 [IST]
Other articles published on Nov 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+