|
পর্দায় দীপিকা যখন ক্রিকেটারের স্ত্রী
উল্লেখ্য কপিল দেবের ১৯৮৩ বিশ্বকাপ জয় নিয়ে তৈরি সিনেমা ৮৩তে অভিনয় করেছেন দীপিকা। যেখানে কপিল দেবের চরিত্রে রণভীর কাপুর ও কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে দীপিকা পাদুকোন অভিনয় করেছেন।

দীপিকার পছন্দের ক্রিকেটার কে?
ক্রিকেট নিয়ে এক আড্ডায় দীপিকা তাঁর চোখে সর্বকালীন সেরা ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড়কে সবার উপরে রেখেছেন। বলিউডের মাস্তানি বলেন, 'আমি ছোটবেলা থেকে রাহুল দ্রাবিড় স্যারের খুব বড় ভক্ত। দ্রাবিড় স্যার আমার কাছে অণুপ্রেরণার ভান্ডার। '
প্রসঙ্গত দেশের হয়ে ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন রাহুল দ্রাবিড়। ভারতের অন্যতম সফল কিংবদন্তি ক্রিকেটার তিনি। টেস্ট ও ওডিআই ফর্ম্যাটে তাঁর ঝুলিতে ১০ হাজারের উপর রান রয়েছে। তাঁর ধ্রুপদী ব্যাটিংয়ের প্রেমে পড়েননি এমন ক্রিকেটভক্ত খুঁজে পাওয়া মুশকিল।

রণভীরের সঙ্গে ম্যাচ দেখেন দীপিকা
দীপিকা বলেছেন,'সময় পেলে রণভীরের সঙ্গে ম্যাচ দেখতে বসে যাই। সবাই জানে রণভীর দারুণ ফুটবলভক্ত। কিন্ত ও ক্রিকেটাও দারুণ ভালোবাসে। ক্রিকেটের বড় ম্যাচ হলে আমরা সবসময় আপডেট রাখি।'


Click it and Unblock the Notifications



















