বিদেশের মাটিতে দুই টেস্টের মধ্যেই সিরিজ খুইয়ে বসে আছে ভারতীয় দল। এ অবস্থায় গোটা ক্রিকেট মহল বিরাট বাহিনীর পারফরম্যান্স নিয়ে সরগরম। সমালোচনায় মুখর যখন সব মহল। তখন বেশ কিছু ক্রিকেটার বিরাট এন্ড কোংয়ের পাশে দাঁড়িয়েছেন।
[আরও পড়ুন:ফের নয়া লুকে মহেন্দ্র সিং ধোনি, দেখে নিন মাহির নয়া অবতার ]
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন টেস্ট সিরিজ থেকে ভারতের পজিটিভ গুলো বেছে নেওয়া। ধোনি বলেছেন, 'আমি বলব পজিটিভের দিকে দেখুন, টেস্ট জিততে ২০ টি উইকেট নিতে হয়, আমাদের বোলাররা তা নিয়েছে। আপনারা যদি ২০ টি উইকেট নিতে না পারেন তাহলে টেস্ট ড্র করার কথা ভাবা হয়। '
ভারতের টেস্ট দল থেকে অবসর নেওয়া মাহি এখনও ছোট ফর্মাটের ক্রিকেট খেলে চলেছেন, 'টেস্ট ড্র করতে গেলে কম রান দিতে হয়, বেশি রান করতে হয়।' ফের একবার ২০ উইকেট নেওয়ার ওপর জোর দিয়ে মাহির মত এই দুটি টেস্টেই ভারতের বোলারদের পারফরম্যান্স কুর্নিশযোগ্য। দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে টেস্ট জেতার একটাই রেসিপি বিপক্ষের ২০ টি উইকেট নিতে হবে। মাহির টিপস টেস্ট জিততে একটাই মন্ত্র ২০ উইকেট নেওয়া।
গৌতম গম্ভীরও দাঁড়িয়েছেন ভারতীয় দলের পাশে। শুধু তিনি নিজেই যে পাশে দাঁড়িয়েছেন তা নয়, সকলকেই দক্ষিণ আফ্রিকায় সফরকারী ভারতীয় দলের পাশে দাঁড়ান এই আবেদন জানিয়েছেন গোতি।
Its time to show support for Indian team and not being over-the-top critical. This was the team that had such a fabulous run, two games don’t make them bad. Rather than being severe on our boys, let’s just give credit to d opposition @BCCI. Simple: Well played @OfficialCSA
— Gautam Gambhir (@GautamGambhir) January 17, 2018
তবে বিরাট কোহলি যেভাবে বিদেশের মাটিতে সিরিজ হারার পর সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়েছেন তার সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তনরা।
আজহারউদ্দিন জানিয়েছেন, 'একজন অধিনায়কের কাজ নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করা, আমার মতে বিরাটও সেটা করতে গিয়েই মেজাজ হারিয়েছে, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারানো মোটেই ঠিক নয়, যদি প্রশ্ন ভালো লাগে তাহলে উত্তর করো না হলে করো না। বিরাটের এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। '
মদনলালও বলেছেন, 'বিরাটের মেজাজ হারানো উচিত হয়নি। এটা কিছুই নয়, ভারত যদি তৃতীয় টেস্টও হারে তাহলে আরও মারাত্মক প্রশ্ন আসবে। আমার মনে হয় না সেঞ্চুরিয়নে সেরা একাদশ খেলেছে। '
[আরও পড়ুন:লজ্জায় মুখ লুকিয়ে পালালেন ভাজ্জি, কী এমন করলেন তারকা স্পিনার ]