
ওয়ান ডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ধোনি
ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত গত দশকের সেরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাছা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ভারতকে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া এমএস ছাড়া ওই পদে আর কাকেই বা মানাবে।

ওয়ান ডে দল
হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, রস টেলর, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির।

টি-টোয়েন্টি দল
ক্রিস গেইল, সুনীল নারিন, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরা।

টেস্ট অধিনায়ক বিরাট
গত দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক বাছা হয়েছে টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলিকে। এই দলে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আলেস্টার কুক, অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও রয়েছেন এই দলে।

টেস্ট দল
আলেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, বেন স্টোকস, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, রঙ্গনা হেরথ।


Click it and Unblock the Notifications




















