বিশ্বকাপের শুরুতে দারুণ ছন্দে ভারতীয় দল।দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার পর পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু করেছে কোহলিরা। শনিবার প্রতিপক্ষ এবার আফগানিস্তান। সেই ম্যাচের আগে কয়েকদিনের ছুটির ফাঁকে ফ্যাশনে মন বসালেন ক্রিকেটাররা।
আফগান ম্যাচের আগে হেয়ারকাটে বদল আনলেন ধোনি-হার্দিক-চাহাল। টুর্নামেন্টের শুরুতে ১১ দিনের মধ্যে তিন ম্যাচ খেলতে হয়েছে(বৃষ্টির কারণে এক ম্যাচ ভেস্তে গিয়েছে)। তারপর আফগান ম্যাচের আগে পাঁচ দিনের বিশ্রাম।যার প্রথম দু'দিন ছুটির মেজাজে ছিলেন ক্রিকেটাররা। তখনই চুলের স্টাইল পাল্টে ফেলার কথা মাথায় আসে হার্দিক-চাহালদের।
সেলিব্রেটি হেয়ারস্টাইলিশ আলিম হাকিমের পার্লারে গিয়ে নিজেদের লুক পরিবর্তন করেন। এমনিতে নতুন নতুন হেয়ারস্টাইল কোহলি-ধোনি-হার্দিকদের খুবই পছন্দ। এবার বিশ্বকাপের মাঝে কয়েক দিনের ছুটি পেয়ে লুক পাল্টে নতুন হেয়ারকাটে ধরা দিলেন ক্রিকেটাররা। হেয়ারস্টাইলিশ আলিম হাকিম ধোনি-হার্দিকদের চুলের স্টাইল পাল্টে ফেলার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
So the haircut session continues and what a pleasure to do legend @msdhoni ‘s hair ... BTW @hardikpandya7 that’s a super click 📸 ❤️🤘👌#hardikpandya #worldcup2019 #london #cricket 🇮🇳Hardik Pandya MS Dhoni pic.twitter.com/bWyW2Uivbh
— Aalim Hakim (@AalimHakim) June 19, 2019
And the haircut session continues... For the super talented Yuzvendra Singh Chahal @yuzi_chahal ♠️ in LONDON 🤘#worldcup2019 #yuzvendrachahal #cricket #london #england🇬🇧 #aalimhakim pic.twitter.com/aY5VExvcNJ
— Aalim Hakim (@AalimHakim) June 20, 2019
প্রথমে হার্দিকের ছবি পোস্ট করে হেয়ারস্টাইলিস্ট লিখেছেন, 'এটা হার্দিকের হেয়ার কাটিং সেশন!' পরে ধোনির চুল কাটার ছবি পোস্ট করে লেখেন, 'লন্ডনে ধোনি ভাইয়ের নতুন লুক'। পরে ভারতীয় ক্রিকেট দলের তরফে কোহলি ও চাহালের হেয়ার লুকের ছবি পোস্ট করা হয়েছে, যেখানে মাথায় দু'সাইডে ছোট ছোট করে চুল ছেঁটেছেন দুই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চুলের এই স্টাইলই এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
Haircut session for @hardikpandya7 ❤️ Hardik Pandya in London #worldcup2019 #cricket #london pic.twitter.com/k2KuO5ek9P
— Aalim Hakim (@AalimHakim) June 19, 2019
Who's haircut 💇♂️💇♂️is the coolest?#TeamIndia pic.twitter.com/YtLiVKOlT3
— BCCI (@BCCI) June 19, 2019