জন্মদিনে ধোনির হয়ে কেক কাটলেন মেয়ে জিভা।
রবিবার ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি।বিশ্বকাপে ম্যাচ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। জন্মদিনের আগের রাতে শ্রীলঙ্কাকে হারিয়ে লিগ পর্বে এক নম্বরে উঠে এসেছে মেন ইন ব্লু। এই জয় মাহির জন্মদিনকে আরও স্পেশাল করে তুলেছে। এরপর ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই মাহির জন্মদিন সেলিব্রেশন শুরু।
View this post on InstagramHappy Birthday Mahi ❤ #MSDhoni #Dhoni #Sakshi #SakshiDhoni #Ziva #ZivaDhoni
A post shared by MS Dhoni 7781 | Mahi7781 🇮🇳 (@msdhoni.7781) on
ভারতের ম্যাচ দেখতে এই মুহূর্তে মেয়ে জিভাকে নিয়ে ধোনির স্ত্রী সাক্ষী ইংল্যান্ডেই রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ধোনির বার্থ ডে সেলিব্রেশনের ছবি, ভিডিও পোস্ট করেছেন তিনি।
ভিডিও তে দেখা গিয়েছে ধোনি নয়, জন্মদিনে তাঁর হয়ে ছোট্ট জিভা কেকের উপর ছুরি চালায়। জন্মদিনের ছোট্ট এই অনুষ্ঠানে হাজির ছিলেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। ধোনির হেলিকপ্টার শটের নকল করে মাহিকে জন্মদিনে উইস করেছেন হার্দিক। অন্যদিকে মেন্টর ধোনির সঙ্গে কোমড় দুলিয়ে তাঁকে উইস করেন ঋষভ পন্থ।
View this post on InstagramA post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on
View this post on InstagramA post shared by MS Dhoni (@_maahi_forever_) on
View this post on InstagramA post shared by Filmfare Middle East (@filmfareme) on