অবশেষে বাজারে আসতে চলেছে অতি প্রতিক্ষীত 'মাহি সং'। শুভক্ষণে দিন ঘোষণা করলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সতীর্থ তথা ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার গায়ক ডোয়েন ব্রাভো। যিনি ধোনির গুনে মুগ্ধ হয়ে আগেই তাঁকে 'অন্য মায়ের ভাই' বলে সম্বোধন করেছিলেন।
এমএস ধোনির জন্য গান বেঁধেছেন, তা আগেই জানিয়েছিলেন ডোয়েন ব্রাভো। সেই গানের দুই লাইন সোশ্যাল মিডিয়ায় গেয়েও শুনিয়েছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। এবার সেই গানের টিসার প্রকাশ্যে আনলেন ব্রাভো। জানালেন, ৭ জুলাই অর্থাৎ এমএস ধোনির জন্মদিনের দিনই তিনি সম্পূর্ণ গানটি রিলিজ করবেন। 'মাহি সং'-এর সঙ্গে হেলিকপ্টার ড্যান্সও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ডিজে ব্রাভো।
View this post on InstagramA post shared by Dwayne Bravo Aka Mr. Champion🏆 (@djbravo47) on
উল্লেখ্য এর আগে 'চ্যাম্পিয়ন' গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় হার্টথ্রব হয়ে গিয়েছিলেন। তারপরই গুরু তথা দাদা এমএস ধোনির জন্য গান গেয়ে তিনি তৃপ্ত বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার। ব্রাভোর কথায়, এমন একটা সময়ে তিনি ধোনির সমর্থন পেয়েছিলেন, যখন তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হতে বসেছিল। আইপিএলে ব্রাভোকে ডেথ ওভার স্পেশালিস্টের ভূমিকায় খেলান ধোনি। তাতেই তিনি সফল হন বল দাবি ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার। তাঁর কেরিয়ারের নব-উত্থানের জন্য ধোনির পাশাপাশি চেন্নাই সুপার কিংসের অবদানও স্বীকার করেছেন ডোয়েন ব্রাভো।